logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. ১৩৯ রান তুললেই বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন

১৩৯ রান তুললেই বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন

প্রকাশিত হয়েছে : ৩:৩৮:৫৪,অপরাহ্ন ২১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৯৪ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে ১৩৯ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান।

শনিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করেছে তারা। এই ম্যাচে যারা জিতবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

আফগানদের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেছেন হযরতউল্লাহ জাজাই। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন রহমানুল্লাহ ‍গুরবাজ। ১৭ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন শফিকুল্লাহ। বাংলাদেশের বোলারদের মধ্যে ৩ ওভারে ৯ রান দিয়ে দুইটি উইকেট নেন আফিফ হোসেন। ২৪ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। এছাড়া সাইফউদ্দিন ১টি, শফিউল ১টি ও মোস্তাফিজ ১টি করে উইকেট শিকার করেন।

আফগানিস্তান ইনিংসের শুরুতেই ক্যাচ মিস করেন মাহমুদউল্লাহ রিয়াদ। শফিউল ইসলামের করা ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ফাইন লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ। কিন্তু বল রিয়াদের হাত ফসকে পড়ে যায়। এরপরই বাংলাদেশের বোলারদের ‘বেধড়ক পেটাতে’ আফগানিস্তানের ব্যাটসম্যানরা।

দশম ওভারে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দেন আফিফ হোসেন। যখন আফগানদের দুই ওপেনার তাণ্ডব শুরু করেছিলেন, একের পর এক বাউন্ডারি মারছিলেন সেই মুহূর্তে বোলিংয়ে এসে দুইটি উইকেট শিকার করেন আফিফ।

ইনিংসের দশম ওভারের তৃতীয় বলে দলীয় ৭৫ রানে মোস্তাফিজের হাতে ক্যাচ হন হযরতউল্লাহ জাজাই। ৩৫ বলে ছয়টি চার ও দুইটি ছক্কার সাহায্যে ৪৭ রান করেছেন তিনি। পঞ্চম বলে উড়িয়ে মেরেছিলেন আসগার আফগান। শান্তর হাতে ধরা পড়েন তিনি। ১১তম ওভারে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে রহমানুল্লাহ গুরবাজকে ফেরান মোস্তাফিজ। ২৭ বলে ২৯ রান করেন গুরবাজ।

মোহাম্মদ নবীকে আজ বাড়তে দেননি সাকিব। ১৩তম ওভারে তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন টাইগার অধিনায়ক। এর পরের ওভারে রান আউট হন গুলবদিন নাইব। ১৬তম ওভারে নাজিবউল্লাহ জাদরানের স্ট্যাম্প উড়িয়ে দেন সাইফউদ্দিন। ১৭তম ওভারে বোলিংয়ে এসে মোস্তাফিজের হাতে ক্যাচ বানিয়ে করিম জানাতকে বিদায় করেন শফিউল।

আজকের ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইনজুরির কারণে বাদ পড়েছেন গত ম্যাচে অভিষেক হওয়া আমিনুল ইসলাম। তার বদলে সুযোগ পেয়েছেন সাব্বির রহমান।

অন্যদিকে, আফগানিস্তান একাদশে দুইটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন দৌলৎ জাদরান ও ফজল নিয়াজাই। অভিষেক হয়েছে নাভিন-উল-হকের। সুযোগ পেয়েছেন করিম জানাত।

দুই দলই ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে। তাই এটি নিয়মরক্ষার ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে নিশ্চিত হবে কারা গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্স আপ হবে। সিরিজে আফগানদের সাথে এর আগেরবারের দেখায় ২৫ রানে হেরেছিল বাংলাদেশ। আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল ম্যাচ।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান ইনিংস: ১৩৮/৭ (২০ ওভার)

(রহমতউল্লাহ গুরবাজ ২৯, হযরতউল্লাহ জাজাই ৪৭, আসগার আফগান ০, নাজিবউল্লাহ জাদরান ১৪, মোহাম্মদ নবী ৪, গুলবদিন নাইব ১, শফিকুল্লাহ ২৩*, করিম জানাত ৩, রশীদ খান ১১*; মোহাম্মদ সাইফউদ্দিন ১/২৩, শফিউল ইসলাম ১/২৪, সাকিব আল হাসান ১/২৪, মাহমুদউল্লাহ রিয়াদ ০/১৬, মোস্তাফিজুর রহমান ১/৩১, মোসাদ্দেক হোসেন সৈকত ০/১০, আফিফ হোসেন ২/৯)।

(ঢাকাটাইমস/২১ সেপ্টেম্বর/এসইউএল)

খেলাধুলা এর আরও খবর
টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top