logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. হঠাৎ উত্তাল মিসর, ‘সিসি, তুই ক্ষমতা ছাড়’ বলে স্লোগান!

হঠাৎ উত্তাল মিসর, ‘সিসি, তুই ক্ষমতা ছাড়’ বলে স্লোগান!

প্রকাশিত হয়েছে : ২:৫২:১২,অপরাহ্ন ২১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৭১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: মিসরের একনায়ক প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকের অপসারণ দাবিতে দেশটির রাজধানী কায়রোসহ অন্যান্য বড় শহরে দফায় দফায় বিক্ষোভ হয়েছে। এসময় বিক্ষোভকারীরা ‘স্লোগান দিতে থাকেন, ‘সিসি, তুই ক্ষমতা ছাড়’।

বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী দ্রুতই ওই বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে। তবে এই সামরিক শাসক ক্ষমতা দখলের পর এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।

মিডল ইস্ট আইয়ের খবর বলছে, সিসির দুঃশাসনের অবসানের দাবিতে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত ও শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এএফপি জানায়, তাহরির স্কয়ার চত্বরকে ঘিরে রাতে শত শত লোক রাস্তায় নেমে আসেন। ২০১১ সালে আরব বসন্তের কেন্দ্রস্থল ছিল এই চত্বরটি। এতে তখনকার স্বৈরশাসক হোসনে মোবরকের পতন ঘটেছিল। মধ্যপ্রাচ্যজুড়ে যার রেশ এখনো রয়ে গেছে।

আলেক্সজান্দ্রিয়া, সুয়েজ, গারিবিয়া, মাহালা, মনসুরা ও দামিয়েত্তায় বিক্ষোভ প্রদর্শন করা হলে তার ভিডিওফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়ে।

মিসরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে ২০১৩ সালে ক্ষমতা দখল করেন তখনকার সেনাপ্রধান সিসি। এর পর দেশটিতে বিক্ষোভ-প্রতিবাদ এক ধরনের নিষিদ্ধই বলা চলে।

দাঙ্গা পুলিশ ও সাদা পোশাকের পুলিশ কর্মকর্তাসহ ব্যাপক নিরাপত্তা উপস্থিতির মধ্যে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে তাহরির স্কয়ারে চক্কর দেন।

অন্তত পাঁচ বিক্ষোভকারীকে আটক হতে দেখেছেন এএফপির সাংবাদিকরা। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।

কায়রোতে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদক বলেন, বিক্ষোভকারীরা সহিংসতা ও আটকের শিকার হয়েছেন। শুক্রবার রাতে দুই শতাধিক বিক্ষোভকারী মিছিল নিয়ে তাহরির স্কয়ারমুখী হলে দাঙ্গা পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেন।

মিসরে সাংবাদিকদের ওপর বিধিনিষেধ থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেদক বলেন, কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ২০-২৫ বিক্ষোভকারী আটক হয়েছেন। পরবর্তী সময়ে কয়েকজনকে ছেড়ে দেয়া হয়েছে। সড়কের এক পাশ ধরে বিক্ষোভ নিয়ে যাওয়া লোকজন ‘ক্ষমতা ছাড়ো সিসি মোবারক’ বলে স্লোগান দিচ্ছিলেন।

জেনারেল সিসির শাসনে বিরোধীদের ওপর ব্যাপক ধরপাকড় চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। হাজার হাজার ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ অ্যাকটিভিস্ট ও জনপ্রিয় ব্লগারদের আটক করে কারাগারে রাখা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েক ডজন বিক্ষোভকারী ‘সিসি, তুই সরে যা’ স্লোগান দিচ্ছেন।

তাহরির স্কয়ারের কাছে নীল নদ বরাবর সড়কে বিক্ষোভকারীদের একটি ছোট্ট গ্রুপ দেখা গেছে। পুলিশ তাদের সরিয়ে দেয়ার আগে তারা সিসির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন।

এ বিক্ষোভে ফের সক্রিয় হয়ে ওঠেন সিসির শাসনে ক্ষুব্ধ নির্বাসিত মিসরীয় ব্যবসায়ী মোহাম্মদ আলী। তিনি সিসির পদত্যাগ দাবি করেন। সিসিকে ক্ষমতা থেকে সরাতে মিসরীয় প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ জাকিকে আহ্বান করেছেন আলী।

তিনি বলেন, আপনি দেখেছেন, লোকজন কীভাবে বিক্ষোভে নেমেছেন। আমি আশা করছি, উত্তেজনা বাড়বে না। দয়া করে নিজের সম্মানের দিকে তাকিয়ে আবদেল ফাত্তাহ আল-সিসিকে গ্রেফতারের নির্দেশ দিন।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top