logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. এমিরেটস যাত্রীদের দুবাই ট্রানজিটে বিনা খরচে হোটেল!

এমিরেটস যাত্রীদের দুবাই ট্রানজিটে বিনা খরচে হোটেল!

প্রকাশিত হয়েছে : ২:৩৩:৪৬,অপরাহ্ন ২১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ১১১৭ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ থেকে ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকা ভ্রমণকারী এমিরেটস এয়ারলাইন্সের ট্রানজিট যাত্রীরা দুবাইয়ে বিনা খরচে হোটেল সুবিধা পাবেন। এমিরেটসের সৌজন্যে ১ অক্টোবর থেকে ১০ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।

ইকোনমি ও বিজনেস উভয় শ্রেণির প্রাপ্তবয়স্ক যাত্রীদের জন্য অফারটি প্রযোজ্য হবে, তবে যাত্রা বিরতীর সময় ন্যূনতম ১০ ঘণ্টা হতে হবে।

২৪ সেপ্টেম্বর থেকে শুরু করে ৩ অক্টোবর ২০১৯ এর মধ্যে বাংলাদেশ থেকে এই বিমানের টিকিট ক্রয় করতে হবে। তবে নভেম্বর ১৫-২২ সময়কালটি এই অফারের আওতায় পড়বে না।

এমিরেটসের বাংলাদেশ এরিয়া ম্যানেজার সাঈদ আবদুল্লা মিরান বাংলাদেশ থেকে ভ্রমণকারী যাত্রীদেরকে এই আকর্ষণীয় অফারটি গ্রহণ করার আহ্বান জানিয়ে বলেন, অফারে উল্লেখিত সময়কালটি দুবাইয়ের জন্য শরৎকাল। এই সময় শহরটির আবহাওয়া অত্যন্ত মনোরম থাকে। তখন দুবাইয়ে শুরু হয় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, অনুষ্ঠিত হয় বিভিন্ন আকর্ষণীয় ও উপভোগ্য ইভেন্ট।

অফারের অধীনে ইকোনমি শ্রেণির যাত্রীরা রোভ অ্যাট দি পার্ক অথবা রোভ হেলথ কেয়ার সিটি হোটেলে এক রাতের জন্য এবং বিজনেস শ্রেণির যাত্রীরা এড্রেস হোটেল ডাউনটাউন অথবা এড্রেস দুবাই মল হোটেলে দুই রাতের জন্য ফ্রি হোটেল সুবিধা পাবেন।

অধিকন্তু বিজনেস শ্রেণির যাত্রীরা দুবাইয়ে সোফের-চালিত গাড়িতে ট্রান্সফার সুবিধা লাভ করবেন। প্রাপ্যতা সাপেক্ষে প্রতি টিকেটের বিপরীতে প্রাপ্তবয়স্ক যাত্রীর জন্য একটি সিঙ্গেল রুম এবং একই সঙ্গে ভ্রমণকারীদের জন্য একটি টুইন শেয়ারিং রুম দেওয়া হবে। ১২ বছর বয়সের নিচে হলে শিশুরা তাদের অভিভাবকদের সঙ্গে রুম শেয়ার করতে পারবে। দুবাই ভিসা এই অফারের আওতায় পড়বে না।

ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে অবস্থিত এমিরেটস অফিস অথবা ট্রাভেল এজেন্টদের কাছ থেকে বিস্তারিত জানা যাবে। প্রয়োজনীয় তথ্য জানতে ভিজিট করুন (www.emirates.com/bd) এই ঠিকানায়। অথবা টিকিট ক্রয় করা যাবে।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে দৈনিক ৩ টি করে ফ্লাইট পরিচালনা করছে এবং দুবাই থেকে বিশ্বের দেড়শতাধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ প্রদান করছে।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top