বিশ্বনাথে চুরি যাওয়া মোবাইলসহ নারী আটক
প্রকাশিত হয়েছে : ১:০৬:০৫,অপরাহ্ন ২১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৬৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের বিশ্বনাথে মোবাইলের দোকানে চুরি যাওয়া ৮টি মোবাইলসহ এক নারীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত নারী সিলেট নগরীর মজুমদারী তরঙ্গ-৩৯ নং বাসার মৃত ফখরুল ইসলামের স্ত্রী শাহানা বেগম (৪৪)।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে নিজ বাসা থেকে চোরাইকৃত ৮টি মোবাইলসহ তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর সদরস্থ আল-হেরা শপিং সিটির জুয়েল মোবাইল গার্ডেনের পিছনের দেয়াল ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। এসময় নগদ টাকাসহ কয়েল লাখ টাকার মালামাল চুরি হয়। এঘটনায় ৪ সেপ্টেম্বর দোকানের স্বত্বাধিকারী জুয়েল আহমদ বাদি হয়ে বিশ্বনাথ থানায় একটি মামলা (নং ০৪) দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল শুক্রবার রাত ৮টার দিকে সিলেট নগরীর মজুমদারী এলাকার তরঙ্গ-৩৯ বাসায় অভিযান চালিয়ে জুয়েল মোবাইল গার্ডেন থেকে চোরাইকৃত ৮টি মোবাইল সেটসহ শাহানা বেগমকে গ্রেপ্তার করে।
মালামাল উদ্ধার ও শাহানাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবতী বলেন, গ্রেপ্তারের পর পুলিশের কাছে শাহানা বেগমের দেয়া তথ্য যাচাই বাচাই করা হচ্ছে। ঘটনার আসল রহস্য উদঘাটনে শাহানা বেগমকে আরোও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।






