logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. প্রধানমন্ত্রীর সংবর্ধনা মঞ্চে বসা নিয়ে আ’লীগের সংঘর্ষ!

প্রধানমন্ত্রীর সংবর্ধনা মঞ্চে বসা নিয়ে আ’লীগের সংঘর্ষ!

প্রকাশিত হয়েছে : ৯:৩৯:৪৫,অপরাহ্ন ১৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৪৭ বার পঠিত

নিউ ইয়র্ক থেকে:: আগামী ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা মঞ্চের আসন ভাগাভাগি নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১জন আহত হয়েছেন। সংঘর্ষের পর হামলাকারী ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।স্থানীয় সময় গত রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে ঘটনাটি ঘটে।
জাতিসংঘের ৭৪ তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে নিউ ইয়র্কসহ সারা যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতাকর্মিদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রস্থ বার্তা সংস্থা বাংলা প্রেস।
প্রতি বছরের মতো এবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা মঞ্চের আসন বেচাকেনা শুরু হয়েছে গত দু’মাস আগে থেকেই।বিভিন্ন অঙ্গরাজ্যের আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদককে মোটা অংকের অর্থের বিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা মঞ্চে বসার সুযোগ করে দেন বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমান।নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে আগমনে উপলক্ষ্যে গত রোববার রাতে জ্যাকসন হাইটসের তিতাস রেস্টুরেন্টে এক প্রস্ততি সভায় আয়োজন করা হয়।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের সঙ্গে আওয়ামী লীগের সম্পাদক ওয়ালী হোসাইনসহ কয়েকজন নেতা প্রস্তুতি নিয়ে কথা বলছিলেন।
এমন সময় নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেনের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল ওই সভায় উপস্থিত হয়ে তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন।একই সঙ্গে সভাপতি সিদ্দিকুর রহমানের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানান।
প্রত্যক্ষদর্শী ও দলের কর্মীরা জানান, গণসংবর্ধনায় চেয়ার বরাদ্দ নিয়ে দু’দিন আগে থেকেই ওয়ালী হোসাইনের স‌ঙ্গে এমদা‌দের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এমদাদের দাবি, নিউ ইয়র্ক আওয়ামী লীগকে সামনের সারি ও মোট চেয়ারের অর্ধেকের বেশি বরাদ্দ দিতে হবে। এ সময় ড. সিদ্দিকুর রহমান উপস্থিত থাকলেও বরাবরের মত কোন ভূমিকা নেননি।ওয়ালি হোসাইন তাকে জানান, প্রতিটি স্টেট আওয়ামী লীগের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন বরাদ্দ রেখে প্রস্ততি প্রায় সম্পন্ন করা হয়েছে। এতেই ক্ষেপে যান নিউ ইয়র্ক মহানগরের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন।
এক পর্যায়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা ও হাতাহাতি শুরু হয়।এতে ওয়ালী হোসাইন নামে একজন আওয়ামী লীগ নেতা আহত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এমদাদ চৌধুরী ও তার ভাইসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মেলনের দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছেন দলের নেতাকর্মিরা। সম্মেলন সংক্রান্ত প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে মনগড়া ও একক সিদ্ধান্তে দল পরিচালনা করছেন সিদ্দিক। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে নেতাকর্মিরা।দু’গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে দল।ফলে দিন দিন আরো ক্ষোভ প্রকাশ পাচ্ছে।অধিকাংশ নেতাকর্মিরা দাবি করছে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে আসার আগেই মেয়াদ শেষ হওয়া কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যেমে একটি সুষ্ঠ কমিটি গঠন হোক। গত বছর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সামনেই ‘নো মোর সিদ্দিক’ বলে শ্লোগান তুলে যে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছিল এবারে যেন সে ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এতাই নেতাকর্মিদের দাবি।প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা সফল করতে দু’গ্রুপেই জোর প্রস্তুতি নিচ্ছেন। (বাংলা প্রেস, নিউ ইয়র্ক)

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top