logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. ঢাবিতে দুর্নীতি বিরোধী মিছিলে ছাত্রলীগের হামলায় শিক্ষার্থী আহত!

ঢাবিতে দুর্নীতি বিরোধী মিছিলে ছাত্রলীগের হামলায় শিক্ষার্থী আহত!

প্রকাশিত হয়েছে : ১১:০৫:৫৫,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৬৪২ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: অবৈধভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিলসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিবিরোধী এক বিক্ষোভ মিছিল কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে এ হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে নাহিদ নামে এক শিক্ষার্থীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

দুর্নীতিবিরোধী শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- যারা অবৈধভাবে ভর্তি হয়েছেন তাদের ছাত্রত্ব ও ডাকসুর পদ বাতিল করে স্থায়ীভাবে বহিষ্কার করে খালি পদগুলোতে দ্রুত উপনির্বাচন দেওয়া। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পদত্যাগ করা।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন কোটা সংস্কার আন্দোলন ও কয়েকটি বাম সংগঠনের নেতাকর্মীরা। এই কর্মসূচিতে ঢাবির দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে তারা বাণিজ্য অনুষদের ডিনের কার্যালয় স্মারকলিপি দেওয়ার জন্য যান। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে চার দফা দাবিতে স্মারকলিপি দিতে গেলে সেখানে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা দুর্নীতিবিরোধী শিক্ষার্থীদের মারধর শুরু করলে তারা সেখান থেকে চলে আসেন।

হামলায় কোটা সংস্কার আন্দোলন ও বাম সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে আসিফ মাহমুদ নামে একজন গুরুতর আহত বলে তারা জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা প্রক্টর অফিসে অবস্থান করছেন বলে জানা গেছে। মুহসিন হলে ছাত্রলীগের প্যানেল থেকে জিএস (সাধারণ সম্পাদক) হওয়া মেহেদী হাসান মিজানের নেতৃত্বে এ হামলা হয় বলে ভূক্তভোগীরা অভিযোগ করেছেন।

এছাড়া সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগের নেতাকর্মীকে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন বরাবর স্মারকলিপি দিয়েছেন। তারা সবাই ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে মেহেদী হাসান মিজান গণমাধ্যমকে বলেন, ‘আমি সেখানে হলের প্রভোস্টের সঙ্গে ব্যক্তিগত কাজে গিয়েছিলাম। এছাড়া কয়েকদিন আগে আমার হাত ভেঙ্গে গেছে। সেখানে আমার নেতৃত্বে হামলার কোন প্রশ্নই আসে না।’

এই হামলা মূলত ডিনের নির্দেশেই হয়েছে দাবি করে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন দৈনিক অধিকারকে বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া ৩৪ ছাত্রলীগ নেতার বহিষ্কার এবং রোকেয়া হলে ছাত্রলীগ নেত্রীদের কর্মচারী নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে, বাণিজ্য অনুষদের ডিন, রোকেয়া হলের প্রভোস্ট এবং ভিসির পদত্যাগের দাবিতে ডিন অফিস ঘেরাও কর্মসূচি ছিলো। সেখানে হামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে গুরুতর আহত হয় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসিফসহ অনেককেই।

হামলার ব্যাপারে জানতে চাইলে কোটা সংস্কার আন্দোলেনর যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বলেন, লিখিত পরীক্ষা ছাড়া ভর্তি হয়ে ডাকসুর নেতা হওয়ার প্রতিবাদে আমরা ভিসি কার্যালয় ঘেরাও করতে গিয়েছিলাম। সেখানে ছাত্রলীগের নেতা কর্মীরা আমাদের ওপর আগে থেকে হামলা করার প্রস্তুতি নিয়ে রেখেছিল। তারা আমাদের উপর হামলাা চালিয়েছে ।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top