logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. এরশাদের আসন থেকে সরে দাঁড়ালো আ’লীগ!

এরশাদের আসন থেকে সরে দাঁড়ালো আ’লীগ!

প্রকাশিত হয়েছে : ২:৩৩:৫৪,অপরাহ্ন ১৬ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩১৩ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। রাজনীতিতে মিত্রশক্তি জাতীয় পার্টির অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে রংপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম রাজু মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

আওয়ামী লীগ প্রার্থী রাজু মনোনয়নপত্র প্রত্যাহার করবেন এমন খবর ছড়িয়ে পড়লে সোমবার বিকালে নগরীর কাচারি বাজার এলাকায় আওয়ামী যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন। রাজুকে রিটার্নিং কার্যালয়ে যাবার পথে আটকে দেন। পরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করছেন বলে ঘোষণা দেন।

এসময় সেখানে নেতাকর্মীরা রাস্তায় গড়াগড়ি দিয়ে কান্না করেন। এক পর্যায়ে রাজুও কান্নায় ভেঙে পড়েন। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি।

এ সময় রাজু সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে ডেকে পাঠিয়েছেন। আমি তার নির্দেশেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।’

রংপুর রিটার্নিং কর্মকর্তা সাহাতাব উদ্দিন জানান, এখন এই উপনির্বাচনে বৈধ প্রার্থী থাকল ছয়জন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের শূন্য ঘোষিত রংপুর-৩ আসনে উপনির্বাচনের জন্য গত ১ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ৫ অক্টোবর ভোটগ্রহণের কথা।

নানা নাটকীয়তার পর এই আসনে জাতীয় পার্টির প্রার্থী করা হয়েছে এরশাদের পালকপুত্র সাদ এরশাদকে। তবে তার ভাতিজা আসিফ শাহরিয়ারও আছেন প্রতিদ্বন্দ্বিতায়। যদিও তার সঙ্গে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে। তবে জাতীয় পার্টির একটি বড় অংশ সাদ এরশাদকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারেনি।

নিজেদের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি ছেড়ে দিতে শুরু থেকেই সরকারি দলের প্রতি আহ্বান জানিয়েছে আসছে জাতীয় পার্টি। রবিবার এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মশিউর রহমান রাঙা আশা করেছিলেন আওয়ামী লীগ প্রার্থিতা প্রত্যাহার করবে। তার এই আশাবাদের একদিনের মাথায় সরকারি দল প্রার্থিতা প্রত্যাহার করে নিলো।

এই নির্বাচনে বিএনপি প্রার্থী করেছে রিটা রহমানকে, যিনি গত ৩০ ডিসেম্বরের নির্বাচনেও ধানের শীষ নিয়ে এই আসনে নির্বাচন করেন। যদিও এই আসনে আওয়ামী লীগ-জাতীয় পার্টির তুলনায় বিএনপির ভোটের পরিমাণ খুবই কম।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top