লন্ডনে হিউম্যানিটি ক্লাব ইউরো-বাংলার প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ১:০৭:০১,অপরাহ্ন ১৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪০৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: হিউম্যানিটি ক্লাব ইউরো-বাংলা ইউকের উদ্যোগে এক প্রতিবাদ সভা শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধা ৮ টায় পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি, সাবেক শিবির নেতা মুসলিম খান’র সভাপতিত্বে ও সংগঠনিক সম্পাদক সৈয়দ মুজাক্কির আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, নিরাপদ বাংলাদেশ চাই ইউকের সভাপতি সাবেক জামায়াত নেতা মাওলানা শমীমুল হক। বিশেষ অতিথি ছিলেন, নিরাপদ বাংলাদেশ চাই ইউকে উপদেষ্টা আবুল কালাম।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক জোট ইউকের সেক্রেটারী লায়েক আহমদ, অনলাইন একটিভিসট ইউকের সভাপতি জয়নাল আবেদীন, সাবেক জামায়াত নেতা ডাঃ আবু তাহের, মোঃ বাহার উদ্দিন, সিলেট মহানগরী শিবিরের সাবেক নেতা মামুন আহমদ, সাইদুর রহমান, সুয়াইবুর রহমান, জামিল আহমদ, সাবেক শিবির নেতা আব্দুল বাছিত, মোঃ মিফতা উদ্দিন, ইসতিয়াক হোসেন, কাজী নুরুজ্জামান, শ্রমিকদল নেতা মোঃ সালেক উদ্দিন, আবু সাঈদ ইমন ও আহমদ আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে বিরোধী দলের সকল নেতা কর্মীদের এক সাথে মাঠে নামতে হবে এবং বেগম খালেদা জিয়া ও মাওলানা দেলোয়ার হুসাইন সাঈদীসহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের মুক্ত করতে হবে।






