logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. আ’লীগ নেতাদের গ্রেপ্তার না করলে সড়ক অবরোধের হুমকি বিএনপি নেতার!

আ’লীগ নেতাদের গ্রেপ্তার না করলে সড়ক অবরোধের হুমকি বিএনপি নেতার!

প্রকাশিত হয়েছে : ৯:১২:১২,অপরাহ্ন ১৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪১৫ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: রাঙামাটি শহরের কলেজ গেটে বেদখল হওয়া জমি উদ্ধার ও দখলদার তিন আওয়ামী লীগ নেতাকে সোমবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে মঙ্গলবার থেকে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করবে কলেজ গেট এলাকাবাসী।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে নিজ বাস ভবনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান।

তিনি বলেন, ‘শুক্রবার রাতে কলেজ গেটের বাসিন্দা জেলা যুবলীগের সহসভাপতি শহিদুল ইসলাম স্বপন, পাঠচক্রবিষয়ক সম্পাদক মো. মনির, স্থানীয় যুবলীগ নেতা মোকাররম হোসেনের নেতৃত্বে কলেজ গেট পাহাড়িকা বাস কাউন্টারের পাশে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি বেদখল করে দোকান নির্মাণ করা হয়। বেদখলের বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানোর পরও কোন ব্যবস্থা নেয়া হয়নি।’

দীপেন দেওয়ান বলেন, ‘১৯৮০ পূর্ববর্তী সময়ে জমিটি তার বাবা সুবিমল দেওয়ানের বন্দোবস্তে ছিল। পরে জমিটি রাঙামাটি শহর পরিকল্পনার আওতায় পড়লে বন্দোবস্ত বাতিলের সিদ্ধান্ত হলেও জমিটি বর্তমানে আমাদের দখলে আছে। কিন্তু কয়েক বছর ধরে জমিটির মালিকানা দাবি করছেন প্রয়াত ডা. একে দেওয়ান। এ নিয়ে উচ্চ আদালতে মামলা নিষ্পত্তির পর আমাদের পক্ষে রায় দেয় আদালত। কিন্তু সম্প্রতি একে দেওয়ানের জামাতা আবু ইসহাক ইব্রাহিম জমিটি বেদখলের চেষ্টা শুরু করেন। এক পর্যায়ে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহায়তায় বেদখল করে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। অথচ এ জমি বিরোধ নিয়ে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা আছে। এ অবস্থায় থাকলে পাহাড়ে কোন মালিক তাদের ভূমি রক্ষা করতে পারবে না। সুষ্ঠু বিচার প্রতিষ্ঠার স্বার্থে সোমবারের মধ্যে যদি বেদখল জমি উদ্ধার ও দখলদার তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা না হয়, তাহলে মঙ্গলবার হতে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করব।’

প্রসঙ্গত, শুক্রবার সকালে কলেজ গেট পাহাড়িকা বাস কাউন্টারের পাশে একটি কাঠের দোকান নির্মাণ নিয়ে এ উত্তেজনা দেখা দেয়। একপক্ষ কাজ করতে গেলে অপর পক্ষ বাধা দেয়। পরে পুলিশ এসে বির্তকিত স্থানে নোটিশ টানায়। সে নোটিশ শুক্রবার রাতে ছিঁড়ে ফেলে দিয়ে দোকান নির্মাণ করেন দখলদাররা।

কোতয়ালী থানার ওসি মীর জাহেদুল হক বলেন, ‘বিরোধপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের কাছে আদালতের একটি আদেশ এসেছে। শুক্রবার ও শনিবার বন্ধ গেল। এর ভেতরে কলেজ গেটের বিরোধপূর্ণ ভূমি নিয়ে কে আইন ভঙ্গ করল, তা তদন্ত করে পুলিশ প্রতিবেদন দেবে।’

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top