কানাডায় গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নতুন কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ৮:৩৮:১৫,অপরাহ্ন ১২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৮৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো অন্টারিও কানাডার (টরন্টো কানাডায় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজিলার বসবাস কারী প্রবাসীদের সামাজিক অরাজনৈতিক সংগঠন) সাধারণ সভা গত ৮ সেপ্টেম্বর টরন্টো এর রেড হট তান্দুরি রেস্টুরেন্টে অনুষ্টিত হয়।
লক্ষ্মীপাশা ইউপির প্রাক্তন চেয়ারম্যান মিসবাউল কাদির ফাহিমের সভাপতিত্বে ও মাহবুব চৌধুরী রনির পরিচালনায় শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন ফুলবাড়ি ইউপির প্রাক্তন চেয়ারম্যান কামরুল হাসান শাহান ও শুভেচ্ছা বক্তব্য দেন মঈন চৌধুর।
সভায় আগামী ২ বছরের জন্য সংস্থার পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়। পূর্ব গঠিত গোলাপগঞ্জ এসোসিয়েশন অব টরন্টো কানাডা (রেজিস্ট্রেশন অনুমোদন নং :৯১৩৯৬২১, বিএন নং:৮১৮৪৫৩১৮৫ আর সি ০০০১) পরিপূর্ণ ও সাংগঠনিক কর্মকান্ডকে আরো শক্তিশালী করার জন্য বোর্ড মেম্বার ও সংগঠনের নাম এমেন্ডমেন্ট পূর্বক গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো অন্টারিও কানাডা রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে ও প্রতিষ্টাতা বোর্ড মেম্বার এর মাধ্যমে অনুমোদন করা হয়।
সংগঠনের প্রতিষ্টাতা বোর্ড মেম্বার আনাই মিয়া, জানু মিয়া, সাব্বির আহমেদ, মোহাম্মদ হেলাল উদ্দিন, শেখ আব্দু রহমান ও নব নিযুক্ত বোর্ড মেম্বার মঈন চৌধুরী, মাহবুব চৌধুরী ও সাদ চৌধুরীকে নতুন মেম্বার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়।
সভায় গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সকল মেম্বারসহ কমিউনিটির মুরব্বি খালেদ আহমেদ, জামিল হোসাইন, মুসাব্বির আলী, জালাল চৌধুরী, আনাই মিয়া, লায়েক চৌধুরী, জামাল হোসাইন, মিশকাত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সার্চ কমিটির সদস্য মঈন চৌধুরী, মাহবুব চৌধুরী, মহম্মদ হেলাল উদ্দিন ও সাদ চৌধুরীর অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় গঠিত সাধারণ সভার সভাপতি মিসবাউল কাদির ফাহিম গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো অন্টারিও কানাডার পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করেন।
নব গঠিত সংগঠনের সদস্যরা হলেন সভাপতি নওয়াজ চৌধুরী, সহ সভাপতি আনাই মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির চৌধুরী, সহ সাধারণ সম্পাদক সাবির আহমেদ শাহিন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন , অর্থ সম্পাদক রেহান উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন , সমাজ কল্যাণ সম্পাদক মোক্তার হোসাইন বাহার, আন্তর্জাতিক সম্পাদক আলী হোসাইন, যুব সম্পাদক জাবেদ আহমেদ, সদস্য মিসবাউল কাদির ফাহিম, মঈন চৌধুরী, রিফাত চৌধুরী, কামরুল হাসান শাহান, আখনুর আলী, সাকিব আহমেদ, জবরুল আহমেদ, তাজিমুল ইসলাম, মিশকাত চৌধুরী, সাদ চৌধুরী।
সংগঠনের নব নিযুক্ত সদস্যদের ধন্যবাদ জানিয়ে সুন্দর, ও সাবলীল একটি শক্তিশালী কমিটি উপহার দেয়ায় উপস্থিত মুরব্বিরা সন্তোষ ও কৃত্জ্ঞতা প্রকাশ করেন।
সংগঠনের সদস্যরা নীতি, আদর্শ ও ঐক্যের মাধ্যমে সংস্থাকে এগিয়ে নিয়ে যাবেন বলে উপস্থিত সদস্যরা বিশেষ ভাবে প্রত্যাশা ব্যক্ত করেন।
সাধারণ সভায় উপস্থিত সকল সদস্য বোর্ড মেম্বারসহ নবাগত কার্যকরী কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভা শেষে সদ্য প্রয়াত ভাদেশ্বর নিবাসী টরন্টো প্রবাসী মুজিবুল হকের বড় ভাই ও ফুলবাড়ী নিবাসী মহসিন জায়গীরদারের মাতার মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়।






