logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রবাসে প্রতিদিন
  3. লন্ডনে ‘সিলেটে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ও সৌধ’ গ্রন্থের মোড়ক উন্মোচন

লন্ডনে ‘সিলেটে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ও সৌধ’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশিত হয়েছে : ১০:১৭:৫২,অপরাহ্ন ১০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৬৮৭ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে নির্মিত ৭৬টি সৌধ, ভাস্কর্য এবং গণকবরের পরিচিতি নিয়ে প্রবাসী লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান রচিত ‘সিলেটে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ও সৌধ’ গ্রন্থের মোড়ক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পূর্ব লন্ডনের ব্রাডি আট সেন্টারে ৯ম বাংলাদেশ বইমেলা অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাবিভাগের চেয়ারম্যান ভীষ্মদেব চৌধুরী, বিলেতবাসী লেখক ও সাংবাদিক ইসহাক কাজল, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের সভাপতি গবেষক ফারুক আহমদ এবং কমিউনিটি এক্টিভিষ্ট আনোয়ার জাহাঙ্গীর সহ অন্যান্যরা।

উল্লেখ্য মুক্তিযুদ্ধে সিলেট ছিল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা। ভারত সীমান্তের কাছাকাছি এবং ভৌগোলিক অবস্থানগত কারণে এ জেলা মুক্তিযুদ্ধের অনেক ঘটনার সাক্ষী। যুদ্ধের সময় এখানে যেমন ছিল দুঃখের হাহাকার, তেমনই ছিল বিজয়ের উল্লাস। সিলেট অঞ্চলে রচিত হয়েছিল মুক্তিযুদ্ধের এক বিরাট অধ্যায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সিলেটের বিভিন্ন স্থানে হানাদার বাহিনী তাদের দোসর আলবদর-রাজাকারদের নিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়, হত্যা করে অসংখ্য মুক্তিকামী বাঙালিকে। সিলেটের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের ৩ ও ৪ নম্বর সেক্টর। এই অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সংঘটিত বিভিন্ন ঘটনাসহ সেই গৌরবগাথা স্মৃতিকে ধরে রাখার জন্য সিলেট অঞ্চলে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের অনেক অমর কীর্তি। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে স্থানে স্থানে নির্মাণ করা হয়েছে স্মৃতিসৌধ ও ভাস্কর্য। রয়েছে অনেক গণকবর। এসবের মধ্য থেকে মুক্তিযুদ্ধের ৭৬টি সৌধ ও ভাস্কর্যের পরিচিতি তুলে ধরা হয়েছে এ গ্রন্থে।

এ পর্যন্ত আনোয়ার শাহজাহানের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৭টি। তাঁর প্রথমগ্রন্থ ১৯৯৭ সালে গোলাপগঞ্জ উপজেলার প্রথমলিখিত ইতিহাসগ্রন্থ ‘গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য’ প্রকাশিত হয়। এছাড়াও তিনি স্বাধীনতাযুদ্ধে রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের জীবনবৃত্তান্ত এবং মুক্তিযুদ্ধে তাঁদের বীরত্বগাঁথা নিয়ে ২০১৫ সালে ৭৫৬ পৃষ্ঠায় দুইখণ্ডে প্রকাশ করেন ‘স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা’।

মুক্তিযুদ্ধের উপর বিভিন্ন গবেষণামুলক গ্রন্থের লেখক এবং অনলাইন পোর্টাল আমাদের প্রতিদিন -এর সম্পাদক আনোয়ার শাহজাহান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৫ সালে থেকে তিনি বিলেতবাসী।

‘সিলেটে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ও সৌধ’ গ্রন্থটি ২০১৮ সালে প্রকাশ করে সিলেটের পাণ্ডুলিপি প্রকাশন।

প্রবাসে প্রতিদিন এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি

বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি

যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট

যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট

গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের কার্যকরী কমিটির সভা: নির্বাচন কমিশন গঠন, অবাধ নির্বাচনের অঙ্গীকার

গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের কার্যকরী কমিটির সভা: নির্বাচন কমিশন গঠন, অবাধ নির্বাচনের অঙ্গীকার

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top