গোলাপগঞ্জের অসুস্থ্য শামীমকে ইউএনও’র অনুদান
প্রকাশিত হয়েছে : ১০:২০:৩২,অপরাহ্ন ০৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩২৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না গোলাপগঞ্জ উপজেলার বারকোট গ্রামের সিএনজি-অটোরিক্সা চালক শামীম আহমদ। তিনি বারকোট গ্রামের মৃত আব্দুন নুরের পুত্র। কিডনী রোগে আক্রান্ত হয়ে তিন মাস থেকে শয্যাশয়ী। চিকিৎসা করাতে না পারায় দু’কিডনীই অচলের দিকে। এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে সাাহয্যের হাত বাড়ান গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।
রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শামীম আহমদের বাড়িতে দেখতে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং তার হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৫হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন।
এসময় তিনি বলেন, নিজের সাধ্যমত শামীমের জন্য এটা আমার ক্ষুদ্র প্রয়াস। শামীমের পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন পেলে আরও সহযোগিতা করা হবে। আমরা সবাই সহায়তার হাত বাড়ালে শামীম আহমদ সুস্থ হয়ে আবার কাজে ফিরতে পারবেন। পাশাপাশি আর্থিক কারণে অসুস্থ শামীমের ছেলেমেয়েদের লেখাপড়া যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
কিডনী রোগে আক্রান্ত শামীম আহমদের স্ত্রী পারভীন বেগম বলেন, আমার স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। বর্তমানে তিনি অসুস্থ হওয়ার পর থেকে চিকিৎসা ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। আমাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমরা কৃতজ্ঞ।






