প্রধানমন্ত্রী ও ড. জাফর ইকবালকে নিয়ে গুজবে যুবক আটক!
প্রকাশিত হয়েছে : ১২:৪৮:২৫,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৫৩৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের জিন্দাবাজার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে মেহেদি হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৯। সে জিন্দাবাজারস্থ মিলেনিয়াম শপিং সেন্টারের একটি দোকানের কর্মচারী।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মিলেনিয়াম শপিং সেন্টারের দোতলায় অবস্থিত ছামিয়া ফেব্রিকস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর সহকারী পরিচালক (এএসপি) সত্যজিত কুমার ঘোষ জানান, মেহেদি হাসান দীর্ঘদিন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ড. জাফর ইকবালসহ বিভিন্ন ব্যক্তির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, যা আইসিটি ধারা অনুযায়ী অপরাধ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় র্যাব।






