logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য
  3. রূপপুরের পর দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হবে দক্ষিণাঞ্চলে!

রূপপুরের পর দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হবে দক্ষিণাঞ্চলে!


প্রকাশিত হয়েছে : ১১:১৯:১০,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ১১০৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশে পারমাণবিক শক্তির উন্নয়ন এবং বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধিকল্পে রূপপুরের পর দক্ষিণাঞ্চলে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সরকার সারা দেশে সব মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে ২০১৭ সালের ৩০ নভেম্বর পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে রাশিয়ার সহায়তায় দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ চলছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সবশেষ প্রকল্প ব্যয় ধরা হয়েছে এক লাখ ১৮ হাজার কোটি টাকা। তবে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ব্যয় এর চেয়েও বেশি হতে পারে বলে জানা গেছে।

দ্বিতীয় পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য দেশের উপকূলীয় অঞ্চল বরিশাল, কক্সবাজার, নোয়াখালী, পটুয়াখালী ও বরগুনা জেলার সম্ভাব্য সাতটি জায়গায় জরিপ ও অনুসন্ধানের কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশন সূত্রে জানা গেছে, দেশে ক্রমবর্ধমান বিদ্যুৎ সমস্যা সমাধানে পাবনার রূপপুরে রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ সফলভাবে এগিয়ে চলেছে। আরো বেশি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের জন্য বিকল্প হিসেবে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এজন্য এ প্রকল্পের জন্য পরিচালকও নিয়োগ করেছে সরকার।

জানা গেছে, নতুন আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে ইতোমধ্যে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলকায় অর্থাৎ বরিশালের চরমেঘা, পটুয়াখালীর রাঙ্গাবালী, বরগুনার পাথরঘাটা, তালতলী, নোয়াখালী জেলার উরিরচর এবং কক্সবাজার জেলার সোনাদিয়ায় সম্ভাব্য জায়গা নির্ধারণের কাজ চলছে।

এ স্থানগুলো ছাড়াও পটুয়াখালীর চর মোনাজাত, সোনারচর, নোয়াখালীর হাতিয়ার মৌলভীর চর, পিরোজপুরের খোলপটুয়া, মাদারীপুরের চর জানাজাত এবং কক্সবাজারের মহেষখালী সম্ভাব্য স্থান হিসেবে নির্ধারণ করা হতে পারে।

জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে সম্ভাব্যতা যাচাই শেষে নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরুর পরবর্তী পাঁচ বছরের মধ্যে এ কেন্দ্রে উৎপাদন শুরু করা সম্ভব হবে। প্রাথমিকভাবে দুটি ইউনিটের মাধ্যমে দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হবে।

জানা গেছে, দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের স্থান নির্ধারণে সম্ভাব্যতা যাচাইয়ে গত বছর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরমাণু শক্তি কমিশনের উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল বরিশাল জেলার হিজলা উপজেলার হিজলা-গৌরনদী ইউনিয়নের মেঘনা নদীতীরবর্তী চরমেঘা মৌজা পরিদর্শন করে।

এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে বরিশালের হিজলা উপজেলার চরমেঘা নামক স্থানে জরিপকাজ পরিচালনা করা হয়েছে। প্রস্তাবিত স্থানে একসঙ্গে পর্যাপ্ত নিষ্কণ্টক ও অখণ্ড খাসজমি বিদ্যমান থাকায় এজন্য আলাদা জমি অধিগ্রহণের প্রয়োজন হবে না এবং এই স্থানে পুরো প্রকল্প বাস্তবায়ন সম্ভব হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

উপকূলীয় এলাকায় দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের স্থানের সম্ভাব্যতা যাচাই প্রসঙ্গে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, বরগুনার পাথরঘাটা ও তালতলিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জায়গা খোঁজা হচ্ছে।

তিনি আরো বলেন, বরগুনার তালতলিতে একটি নৌ-ঘাঁটি করার ব্যাপারেও চিন্তাভাবনা রয়েছে সরকারের। তবে এখনো এ ব্যাপারে সরকারি কোনো আদেশ এখনো আসেনি।

দেশের উপকূলীয় এলাকায় আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সম্ভাব্যতা যাচাই টিমের বিশেষজ্ঞ ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সেফটি, সিকিউরিটি এবং লাইসেন্সিং শাখার প্রধান প্রকৌশলী ড. ইঞ্জিনিয়ার মো. আব্দুর রাজ্জাক জানান, দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য দেশের দক্ষিণাঞ্চলীয় ৭টি জায়গার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশের এলাকায় বসবাসরত মানুষ ও জনপদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক থার্ড জেনারেশন প্লাস প্রযুক্তি ব্যবহার হচ্ছে। এতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। ফলে বিদ্যুৎকেন্দ্র থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণ হবে না এবং পরিবেশের কোনো ক্ষতি হবে না বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হয়নি।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার  আর্লিংটনে

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার আর্লিংটনে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

বাংলাদেশের স্টক মার্কেট

বাংলাদেশের স্টক মার্কেট

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top