logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য
  3. মদে কর কমানোর প্রস্তাব সংসদীয় কমিটির!

মদে কর কমানোর প্রস্তাব সংসদীয় কমিটির!

প্রকাশিত হয়েছে : ৪:১৭:১৯,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৮০৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: দেশের প্রতিটি পাঁচতারা হোটেল ও নাইটক্লাবে বিয়ার ও হার্ড ড্রিংকসের মূল্য আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে কর হ্রাসের ব্যপারে সংসদীয় কমিটির পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছে। অর্থমন্ত্রীর সঙ্গে এ ব্যপারে আলোচনার জন্যও বলেছেন কমিটির সভাপতি।

সম্প্রতি সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের কার্যবিবরণী থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশে মদের দাম অনেক বেশি হওয়ায় বিষয়টি নিয়ে কমিটিতে আলোচনা হয়। তবে অ্যালকোহলের ওপর কর হ্রাসের আগে সামাজিক প্রেক্ষাপটকে বিবেচনায় নেয়ার অনুরোধ জানিয়েছেন এক সদস্য।

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কাজী ফিরোজ রশীদ, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক এবং সৈয়দা রুবিনা আক্তার অংশ নেন।

বৈঠকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, পৃথিবীর অন্যান্য দেশের মত কক্সবাজার সমুদ্র সৈকতেও অসংখ্য ছাতা ও বেঞ্চ বিছানো আছে, যা পর্যটকদের ভাড়া করে ব্যবহার করতে হয়। এগুলো বিচ কমিটি নিয়ন্ত্রণ করে বিধায় তাদের দ্বারা দেশি-বিদেশি পর্যটকরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। পর্যটকরা যাতে হয়রানি মুক্ত ও বিনা ভাড়ায় ছাতা ও বেঞ্চ ব্যবহার করতে পারে সে জন্য সমুদ্র সৈকতকে সিডিএ-এর অধীনে নিয়ে কক্সবাজারে অবস্থিত পাঁচতারা ও চারতালা হোটেলগুলোকে এ দায়িত্ব প্রদানের সুপারিশ করেন তিনি।

একই সঙ্গে তিনি কক্সবাজার সমুদ্র সৈকত এলাকাসহ দেশের প্রতিটি পাঁচতারা হোটেল ও নাইটক্লাবে বিয়ার ও হার্ড ড্রিংকসের মূল্য আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ করার সুপারিশ করেন।

এরপর কমিটির সভাপতি কক্সবাজার সমুদ্র সৈকত এলাকাসহ দেশের পাঁচতারা হোটেল ও নাইট ক্লাবসমূহে বিয়ার ও হার্ড ড্রিংকসের দাম আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ করার ব্যাপারে অর্থমন্ত্রীর সাথে আলোচনার পক্ষে মতামত ব্যক্ত করেন। এ সময় কমিটির আরেক সদস্য তানভীর ইমাম পাঁচতারা, চারতারা ও তিনতারা হোটেলসমূহে অ্যালকোহলের ওপর কর হ্রাস করার পূর্বে সামাজিক প্রেক্ষাপটকে বিবেচনায় নেয়ার অনুরোধ জানান।

মোশাররফ হোসেন বলেন, ‘তারকা হোটেলে হার্ড ড্রিংকসের ওপর যে করারোপ করা হয়েছে, তা অত্যধিক। যে হারে ট্যাক্স নেওয়া হয় এবং যে হারে বিক্রি করা হয়, তাতে বিদেশিরা যারা আসেন, তারা খুশি থাকেন না, তারা এটা অপছন্দ করেন।’

মোশারফ বলেন, ‘দেশে এখন অনুমোদিত বারের সংখ্যা ৯৬টি। কিন্তু গুলশান বনানীর রেস্তোরাঁগুলোতে যেকোনো ব্র্যান্ডের পানীয় পাওয়া যায়। কিন্তু তারা কর দেয় না। তিনি এ সময় যেসব অবৈধ বার আছে, নির্দিষ্ট ফি নিয়ে এসব বার অনুমোদন দেওয়ারও আহ্বান জানান।

প্রসঙ্গত, এর আগে বিগত অর্থবছরে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মদের (হার্ড ড্রিংকস) ওপর কর কমানোর প্রস্তাব করেছিলেন তৎকালিন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। ১৮ জুন, সোমবার জাতীয় সংসদে ২০১৮-২০১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মোশাররফ হোসেন এ প্রস্তাব করেন।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার  আর্লিংটনে

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার আর্লিংটনে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

বাংলাদেশের স্টক মার্কেট

বাংলাদেশের স্টক মার্কেট

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top