১৩ মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল!
প্রকাশিত হয়েছে : ৩:২২:২৯,অপরাহ্ন ২৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৯৯৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৪তম সভার সিদ্ধান্তে ১৩ জন বেসামরিক ব্যক্তির নামে মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল করেছে সরকার।
মঙ্গলবার (২৭ আগস্ট) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২ (২০০২ সনের ৮ নম্বর আইন) এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জামুকার সুপারিশের পরিপ্রেক্ষিতে ১৩ জনের নামে প্রকাশিত গেজেট ও সনদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল হলো যাদের-
পটুয়াখালী সদরের ভায়লা গ্রামের মৃত রুস্তম আলী, পাবনা সদরের নাজিরপুরের মো. সিদ্দিকুর রহমান ও মো. লুৎফর রহমান (রুস্তম), গোপালপুরের মো. শহীদুল ইসলাম, গোবিন্দা গ্রামের দেওয়ান ওমর ফারুক ও মো. হাবিবুর রহমান (রঞ্জু), কাচারীপাড়ার মো. আনিসুর রহমান মনু বিশ্বাস ও পৈলানপুরের মো. মজিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের পোললা ডাংগা গ্রামের মো. লোকমান আলী, চাঁদপুর সদরের গুলিশার মো. শহীদউল্যা তপাদার, মৌলভীবাজার বড়লেখার হরিপুরের মো. ইব্রাহীম আলী, গাজীপুর শ্রীপুরের সোনাব গ্রামের মো. মিজানুল ইসলাম ও নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া গ্রামের মো. রাবু খান।






