বাঘায় রাস্তা সংষ্কার ও বিদ্যালয় ভবন কাজের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২:২৮:৫৭,অপরাহ্ন ২৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪২৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ বাঘায় সড়ক সংস্কার কাজ, হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যায়ল ও কলেজ এবং সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সংসদ সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার (২৭ আগস্ট) ১ কোটি ১৪ লাখ টাকা ব্যায়ে এসব কাজের উদ্বোধন করেন তিনি।
সকাল ১১ টায় সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি স্থাপন ও দুপুর ১২ টায় হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন ভবনের শুভ উদ্ভোধন করেন। বিকাল ৩ টায় সোনাপুর বাজারে রাস্তা উদ্ভোধন শেষে দলীয় সমাবেশে ও যোগ দেন তিনি।
পৃথক এসব অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী রফিক আহমদ,গোলাপগঞ্জ পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আরজুমন্দ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।






