logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রবাসে প্রতিদিন
  3. ইসহাক কাজল : তোমার তুলনা তুমি

ইসহাক কাজল : তোমার তুলনা তুমি

প্রকাশিত হয়েছে : ৯:০০:৪০,অপরাহ্ন ১০ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ১৮০০ বার পঠিত

আনোয়ার শাহজাহান: ইসহাক কাজল, একাধারে মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সংগঠক। বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত লেখক। এই গুণী ব্যক্তির নামের সঙ্গে আমার পরিচয় দুই দশকের বেশি সময় আগে থেকে হলেও ব্যক্তিগত পরিচয় খুব একটা বেশি দিনের নয়। সময়টা ২০১৩ সালের শেষের দিকে। পরিচয় করিয়ে দিয়েছিলেন আমাদের আরেক গুণীজন, ‘বাংলা একাডেমি প্রবাসী পুরস্কারপ্রাপ্ত’ লেখক-গবেষক ফারুক আহমদ। সেদিন আমরা ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে বসে প্রায় ঘন্টাখানেক চুটিয়ে আড্ডা দিলাম, চায়ের কাপে ঝড় তুলে রাজা-উজিরও মারলাম। সামান্য সময়ের আলাপ-পরিচয়, অথচ মনে হল তিনি যেন আমার অনেক দিনের চেনাজানা, আত্মার আত্মীয়। আমিও মাঝেমধ্যে লেখালেখির করি এ কথা শুনে আমাকে উৎসাহ দিয়ে বললেন, আগামী সংখ্যা জনমতের জন্য একটি লেখা দেবেন। যে কোনো বিষয় নিয়ে লেখতে পারেন। যেমন কবিতা, গল্প, ছড়া, কলাম, আঞ্চলিক ইতিহাস যে বিষয়ে আপনি ভালো মনে করবেন। বললাম আমার কম্পিউটারে বাংলা ফ্রন্ট নেই, টাইপও করতে পারিনা। সহাস্যে বললেন, কোচ পরোয়া নেই, হাতে লিখেই পাঠিয়ে দেবেন। তবে বর্তমানে লেখালেখি করতে হলে টাইপ করতে জানা জরুরি। আপনার টাকা-পয়সা আছে ভালো একটি কম্পিউটার কিনে তাতে বাংলা ফ্রন্ট ইন্সটল করে টাইপ করা শিখে নিন। এটা কাজে আসবে। আমি নিজেও জানতাম না এখানে এসে জনমত সম্পাদক নবাব উদ্দিনের কল্যানে শিখেছি। আমি বুড়ো মানুষ এই বষয়ে শিখতে পারলে আপনার কাছে এটা ডালভাত। একবার লেগে গেলেই দেখবেন হয়ে গেছে।

মনে পড়ে গেল আমার প্রিয় পিতাজির কথা। তিনিও ঠিক এইভাবে আমাদের প্রেরণা দিতেন, লেগে থাকার কথা বলতেন। মাতাপিতার প্রেরণার কারণেই আমরা ভাইবোন প্রায় সকলেই আজ কমবেশি অন্তত আর্থিকভাবে প্রতিষ্ঠিত। এর আগে ফারুক ভাইও আমাকে, বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি লেখালেখি চালিয়ে যাবার কথা বলতেন। এই দুই জনের উৎসাহে আবারও গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য বইয়ের প্রথম সংস্করণ করার ব্যাপারে উদ্যোগী হলাম। একইসঙ্গে ‘আমাদের গোলাপগঞ্জ’ নামে মাসিক একটি পত্রিকা প্রকাশনা ও সম্পাদনা করতে শুরু করলাম। কাগজটির প্রথম সংখ্যা প্রকাশ করি ২০১৪ সালের আগস্ট মাসে। ফারুক ভাই বললেন, লন্ডনে কাগজটির একটি প্রকাশনা করলে লোকের নজরে আসবে। আমি থাকি লন্ডন শহর থেকে একটু দূরে, কেন্টে। সেখান থেকে এসে প্রকাশনা উৎসব করা আমার পক্ষে বেশ কঠিন হবে এ কথা বলায় তিনি আমাকে বললেন, আপনাকে একাজে উৎসাহ দিয়েছেন ইসহাক ভাই। আপনি তাকে বলুন তিনিই কাজটি করে দেবেন। এব্যাপারে তার কোনো জুড়ি নেই। তারপর আমাকে বললেন আজই আপনি আসুন ব্রিকলেইনে, আমরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নেবো। আমি আসলাম। আবারও আমরা তিনজন চুটিয়ে আড্ডা দিলাম। ফারুক ভাইয়ের স্বভাব হল তিনি সোজা-সাপটা কথা বলেন। তাই সরাসরি ইসহাক ভাইকে উদ্দেশ্য করে বললেন, ‘আপনি শাহজাহানকে লেখালেখিতে ফিরে আসার জন্য অনুপ্রাণিত করায় তিনি ফিরে এসেছেন। আপাতত একটি বাংলা কাগজ বের করেছেন। আমি মনেকরি এটার প্রকাশনা উৎসব হওয়া দরকার। কিন্তু দায়িত্বটা অনুপ্রেরণা দেয়ার দায়িত্ব হিসেবে আপনাকেই নিতে হবে।’

কথাটা শুনেমাত্র ইসহাক ভাইয়ের পাল্টা প্রশ্ন, ‘কোন মাসে, কোন সেন্টারে করতে চান বলুন। ব্রাটি আর্ট সেন্টারে করতে হলে সময়ের প্রয়োজন। সব সময় বুকিং পাওয়া যায় না। আর মন্টিফিওরি সেন্টারে করতে হলে আজই বুকিং দিয়ে দেব। এ ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই।’

তারপর আমার কাছে জানতে চাইলেন, ‘আনুমানিক কতজন লোক হবে’? আমি সংখ্যাটা বলার পর তিনি এ ব্যাপারে পুরো পরিকল্পনাটা আমার কাছে তুলে ধরলেন। যদি আপ্যায়নের ব্যবস্থা করতে চাই তা হলে এতো খরচ হবে। আমি দেখলাম এমন সুযোগ হাতছাড়া করা যায় না। তাই রাজী হয়ে গেলাম। তার পর অনুষ্ঠানের দিন বই নিয়ে আসা ছাড়া পুরো দায়িত্ব তিনিই পালন করেছেন। এমনকি পুরো অনুষ্ঠানটি তিনি নিজেই পরিচালনা করেন। কিন্তু তার দায়-দায়িত্বের এখানেই শেষ নয়। অনুষ্ঠানের খবর টেলিভিশনে পাঠানো, রিপোর্ট তৈরী করে সংবাদপত্রে দিয়ে তা প্রকাশ করা এবং এরও পরে যে যে সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছিল যেসকল সংবাদপত্রগুলো সংগ্রহ করে আমার কাছে পাঠিয়ে তার মহত্বের পরিচয় দিয়েছেন। সেজন্য তাকে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা যেমন সেদিন খুঁজে পাই নি, আজও পাচ্ছি না।

অন্তত আমার এ ছোট্ট জীবনে এমন নিঃস্বার্থ সহযোগী আমি খুব কমই পেয়েছি। এভাবে তার সঙ্গে আমার সখ্য গড়ে উঠে তা আজও অটুট আছে। সেদিন ফারুক ভাইয়ের মাধ্যমেই খবর পেলাম তিনি অসুস্থ্য। তাকে দেখতে যাবার ইচ্ছে প্রকাশ করায় বললেন, তার কিমো চলছে, সব সময় ঘরে থাকেন না। আবারও খবর নিলাম শুনলাম তিনি হাসপাতালে। ফারুক বললেন মেয়েকে ফোন করেছিলেন তারা এখনো যোগাযোগ করে নি। এছাড়া ঘরে কোনো ফোন নেই। এভাবে যাবো-যাচ্ছি করে এখনো তাকে দেখতে যাওয়া হয় নি।

মনেপ্রাণে খাঁটি দেশপ্রেমিক বাঙালি ইসহাক কাজল শৈশব-কৈশোরেই মধ্যে প্রতিবাদী চেতনার জাগরণ ঘটে। ছাত্রজীবনেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। মাত্র তেইশ বছর বয়সে বঙ্গবন্ধুর ডাকে উদ্দীপ্ত হয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশ স্বাধীন করেছেন। কিন্তু এর পরেও নিশ্চুপ হয়ে ঘরে বসে থাকেন নি। দিনরাত কঠিন পরিশ্রম করে মুক্তিযোদ্ধাদের ইতিহাসকে তুলে ধরতে। তাদের জীবনকাহিনী নিয়ে গ্রন্থ প্রকাশে কাজ করেছেন, ‘মুক্তিযোদ্ধাদের জীনন সংগ্রাম’, সম্পাদনা করেছেন, ‘বীরাঙ্গণাদের জীবনকথা’। আজ দেখলাম ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে প্রকাশিত হচ্ছে তার আরেকটি গ্রন্থ ‘মুক্তিযোদ্ধারা : সংগ্রামে সংকটে’। এই নামগুলোই বলে দেয় তিনি কী বলতে চান, কোন মানুষগুলোর কথা বলতে চান। তার আরও অনেক অপ্রকাশিত গ্রন্থ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো জেনারেল এম এ জি ওসমানী নিয়ে লেখা। বইটির নাম জানা হয় নি, কিন্তু গল্প শুনেছি। তার অনেক কাজ এখনো বাকি। তার সেই অসমাপ্ত কাজগুলোর জন্য এই গুণী, পরিশ্রমী, মেহনতি মানুষের আপনজন আমাদের মধ্যে দেশ ও দশের প্রয়োজনে আরও অনেকদিন বেঁচেবর্তে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আল আমিনের কাছে এই প্রার্থনা করি।

লন্ডন, ১২ জুন ২০১৬।
আনোয়ার শাহজাহান
সম্পাদক, আমাদের প্রতিদিন

প্রবাসে প্রতিদিন এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি

বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি

যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট

যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট

গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের কার্যকরী কমিটির সভা: নির্বাচন কমিশন গঠন, অবাধ নির্বাচনের অঙ্গীকার

গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের কার্যকরী কমিটির সভা: নির্বাচন কমিশন গঠন, অবাধ নির্বাচনের অঙ্গীকার

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top