সেনাবাহিনীর সঙ্গে ‘গোলাগুলিতে’ ৩ সন্ত্রাসী নিহত!
প্রকাশিত হয়েছে : ২:৪০:১৮,অপরাহ্ন ২৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪০৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর সঙ্গে ‘গোলাগুলিতে’ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত) গ্রুপের তিন সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে গোলাগুলির এ ঘটনা বলে আইএসপিআরের সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খানের পাঠানো ‘স্ক্রল শিরোনামে’ বলা হয়, ‘খাগড়াছড়ি জেলার দিঘীনালায় ইউপিডিএফ প্রসীতপ্রন্থি সন্ত্রাসীদের সাথে সেনা টহলের গুলিবিনিময়, ৩ সন্ত্রাসী নিহত ও ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার-আইএসপিআর’।






