গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসের নবনির্বাচিত সহ-সভাপতি দিলওয়ার হোসেন সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ৯:৪০:১৩,অপরাহ্ন ০৯ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ৮৪১ বার পঠিত
গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নির্বাচনে ফুলবাড়ী ইউনিয়নের নবনির্বাচিত সহ-সভাপতি দিলওয়ার হোসেনের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ৮ই ডিসেম্বর পূর্ব লন্ডনের ব্রিকলেইনের সোনারগাও রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রহমানের সভাপতিত্বে ও ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপুর পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল ইসলাম, উপদেষ্টা কাউন্সিলর আ ম অহিদ আহমদ, মোহাম্মদ আনু জামিল, আলহাজ্ব জমির আলী, আব্দুল মুনিম জিহাদী, রফি আহমদ চৌধুরী সিবা, জাকারিয়া আহমেদ সুজা খান, নজরুল ইসলাম, মো ইকবাল হোসেন, মাহবুব হোসেন, ইসমাইল হোসেন, আফজাল হোসেন, ফজলুর রহমান প্রমুখ।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন দেলোয়ার হোসেনের মাধ্যমে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস তার চুড়ান্ত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে।






