logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রবাসে প্রতিদিন
  3. আমিরাতে শত গাড়ির বহরে বাংলাদেশিদের নজরকাড়া বনভোজন

আমিরাতে শত গাড়ির বহরে বাংলাদেশিদের নজরকাড়া বনভোজন

প্রকাশিত হয়েছে : ৯:৪৯:৪৭,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ১৩৬৮ বার পঠিত

কামরুল হাসান জনি, ইউএই: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রতিবছর কোনো না কোনো সংগঠন গাড়ির বহর নিয়ে বনভোজনের আয়োজন করে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

বাংলাদেশি কম্যুনিটির ব্যানারে এবারের আয়োজনে ছিল শত গাড়ির বহর, যা স্থানীয়দেরও নজরকাড়ে। আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এ বনভোজনে ১০০টি গাড়িসহ আমিরাতে বসবাসরত প্রায় ২শ’ ৫০ জন প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
সকাল ৮টায় র‍্যালিতে অংশগ্রহণকারীরা মিলিত হন শারজাহ অস্ট্রেলিয়ান স্কুলের সামনে। সেখানে র‍্যালিতে অংশ নেয়া গাড়িগুলো আমিরাতের জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়। হালকা নাস্তা শেষে সাড়ে নয়টায় ফুজাইরাহ মাধাব পার্কের উদ্দেশ্য রওনা করে বিশাল এ গাড়ি বহর। দীর্ঘ দুই ঘণ্টা ভ্রমণ শেষে বর্ণাঢ্য গাড়ি বহর পৌঁছে গন্তব্যে।

পার্কে আমিরাতের জাতীয় দিবসের কেক কেটে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু করেন অতিথি ও আয়োজকরা। এরপর সকল স্তরের নারী পুরুষ আমিরাত ও বাংলাদেশের বিশাল পতাকা মেলে ধরে দুই দেশের জাতীয় সংগীত গেয়ে সৌহার্দ্যতা প্রকাশ করেন।
মূল পর্বে ছিল পিকনিক স্পটে সমস্ত খাবার রান্নার আয়োজন, প্রাপ্ত বয়স্কদের মনোরঞ্জনমূলক মজার খেলা, বাচ্চাদের চেয়ার দখল প্রতিযোগিতা, মেয়েদের টাংগ টুইস্টার খেলা ইত্যাদি। পরে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। র‍্যাফেল ড্র-তে প্রথম পুরস্কার ৪০ ইঞ্চি সার্প টেলিভিশন জিতেছেন আলম মোহাম্মদ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠক আলী আহসান, মামুন রেজা, এটিএম জায়েদ চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, ইকবাল মল্লিক, নাসির উদ্দিন কাউছার, জায়েদ ইমাম হোসাইন পারভেজ। আয়োজকরা জানান, এ র‍্যালি মূলত আমিরাতের স্থায়ীদের প্রতি বাংলাদেশিদের ভ্রাতৃত্ববোধ প্রকাশের উদ্দেশ্য আয়োজন করা হয়েছে। আরব আমিরাতের বিজয় দিবসে তাদের আনন্দের সঙ্গে আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া এবং বাংলাদেশিদের প্রতি আমিরাতের সুদৃষ্টি কামনাই ছিল আমাদের প্রধান উদ্দেশ্য।

এতে আরও উপস্থিত ছিলেন কনস্যুলেটের ভাইস কনসাল মেহেদুল ইসলাম, দুবাই বাংলাদেশ মহিলা সমিতির সভপেতি আন্না পারভিন, নাহার চৌধুরী, শায়লা খন্দকার, শারজা বাংলাদেশ সমিতির সভাপতি আবুল বাশার, ফুজাইরাহ বাংলাদেশ সমিতির সভাপতি রানা চাকমা, উম্ম আল কোয়েন বাংলাদেশ সমিতির সভাপতি জাকির হোসেন, মোহাম্মদ রাজা মল্লিক, প্রকৌশলী আবদুস সালাম খান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মাহবুব প্রমুখ।

প্রবাসে প্রতিদিন এর আরও খবর
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top