গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস (ইউকে)-এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৪:৪৩:৫৭,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৬ | সংবাদটি ১৭৩৭ বার পঠিত
গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস (ইউকে)-এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত চেয়ারপার্সন তমিজুর রহমান রঞ্জু, সেক্রেটারি এনামুল হক লিটনও ট্রেজারার জিয়াউল হক শামীম নির্বাচিত

গত ৪ ডিসেম্বর পূর্ব লন্ডনের স্টেপনিগ্রিনস্থ ওয়ারলিলি হল-এ গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস (ইউকে)-এর দ্বিবার্ষিক নির্বাচন ২০১৭-১৮ এবং বিজিএম অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে এগারটায় অনুষ্ঠিত বিজিএম-এর প্রায় ৫৭জন সদস্য উপস্থিত থাকলেও একটার দিকে ভোটারদের উপস্থিতিতে হল ভরে ওঠে। ভোটারদের সঙ্গে দর্শক হিসেবেও উপস্থিত ছিলেন অন্যান্য উপজেলার লোকজনও। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে ৮৫.২ ভাগ ভোটার ভোটদান করেন। এ নির্বাচনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ভোট গণনায় ই-কাউন্টিং সিস্টেম ব্যবহার করা হয়। এর আগে বিলাতে কোনো সমাজসেবামূলক সংগঠনের নির্বাচনে এই প্রদ্ধতির ব্যবহার হয়নি। এতে ভোটগণনাও অত্যন্ত দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন হয়। মোট ২৭টি পদের মধ্যে ১০
জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ১৭টি পদে নির্বাচন হয়। দুটি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচন অনুষ্ঠিত হলেও সহ-সভাপতি পদে একজন স্বতন্ত্র প্রার্থীও ছিলেন। নির্বাচিত কর্মকর্তাগণ হলেন চেয়ারপার্সন: তমিজুর রহমান রঞ্জু, ভাইস চেয়ার:দেলওয়ার হোসেন, আবুল কালাম, সালাহ উদ্দিন, আব্দুল হালিম মাহমুদ নাহিন; সেক্রেটারি: এনামুল হক লিটন, অ্যাসিসটেন্ট জেনারেল সেক্রেটারি: আলী হোসেন, ট্রেজারার: জিয়াউল হক শামীম, জয়েন্ট ট্রেজারার: জামিল আহমেদ, অর্গানাইজিং সেক্রেটারি: মো. আব্দুস শুকুর, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি: শাহীন আহমদ, মেম্বারশিপ সেক্রেটারি: সিদ্দিকুর রহমান, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি: সাদেক আহমদ, এডুকেশন সেক্রেটারি: রোমান আহমদ চৌধুরী এবং স্পোর্টস সেক্রেটারি: শামীম
আহমেদ। এছাড়া সদস্য নির্বাচিত হন: আমিনুল ইসলাম রাবেল, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জিএম অপু শাহরিয়ার, বেলাল হোসেন, জাবেদ হোসেন, হাসান আহমেদ, জহুরুল ইসলাম শামুন, মুহিবুল হক, শেখ আখলাকুল ইসলাম তপু, মুনিম ঈমান, আলী হায়দার চৌধুরী রাজু ও মো. তাজ উদ্দিন।


নিবার্চনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সালেহ আহমদ খান এমবিই এবং নির্বাচন কমিশনার ছিলেন মুহিব উদ্দিন ও দেলওয়ার হোসেন।






