logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য
  3. বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে আসছে ভারতীয় গরু!

বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে আসছে ভারতীয় গরু!

প্রকাশিত হয়েছে : ১০:৪০:৫২,অপরাহ্ন ০৮ আগস্ট ২০১৯ | সংবাদটি ৯০৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: এবারের ঈদুল আযহা পর্যন্ত সীমান্ত পথে সব ধরণের পশু আমদানি নিষিদ্ধ থাকলেও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চোখ ফাঁকি দিয়েই দেশে ঢুকছে ভারতীয় গরু। সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিন চোরাইপথে আসছে শতাধিক গরু। মাঝেমধ্যে বিজিবি দু’একটি গরুর চালান আটক করলেও বেশিরভাগ সময়ই নির্বিঘ্নে নিয়ে আসে চোরাকারবারিরা।

জানা যায়, সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি গরু আসছে। আর সুনামগঞ্জের ছাতক, দোয়রাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও মধ্যনগর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাইপথে আসছে ভারতীয় গরু। বোশিরভাগক্ষেত্রে রাতেই আসছে ভারতীয় গরু। তবে কিছুকিছুক্ষেত্রে দিনেও গরু আনছে চোরাকারবারিরা।

প্রতিদিন আসা শতাধিক গরুর মধ্যে দু’একটি চালান আটক করে বিজিবি। সর্বশেষ গত রোববার আমদানিকালে ১১ ভারতীয় গরু জব্দ করে বিজিবি। জৈন্তাপুরের জঙ্গীবিল সীমান্ত দিয়ে আদমানিকালে গরুগুলো জব্দ করে বিজিবির লালাখাল ক্যাম্পের সদস্যরা।

এছাড়া গত ২ আগস্ট সুনামগঞ্জের বাঁশতলা সীমান্ত থেকে ৬টি গরু, ৩১ জুলাই দোয়রাবাজারের মাঠগাঁও সীমান্ত থেকে ৩টি গরু আটক করে বিজিবি।

সাম্প্রতিক সময়ে সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাইপথে আমদানিকালে ১৩৭ গরু আটক করা হয় বলে জানান বিজিবির ২৮ সেক্টরের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম।

এদিকে, নিষেধাজ্ঞা সত্ত্বেও গরু আসা বন্ধ না হওয়ায় দেশের খামারিরা আর্থিক লোকসানে পড়বেন বলে জানিয়েছেন প্রাণীসম্পদ দপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক মো. আবুল কাশেম। তিনি জানান, সিলেট বিভাগে চাহিদা অনুযায়ী খামারগুলোতে পর্যাপ্ত সংখ্যক পশু আছে। এই বিভাগের ৩৫ হাজার ৬৬৫ জন খামারির কাছে ২ লাখ ২ হাজার ৯০২টি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি কোরবানির পশু মজুদ রয়েছে সিলেট জেলায় আর সবচেয়ে কম মৌলভীবাজারে। অভ্যন্তরীণ উৎপাদিত পশু দিয়েই কোরবানির পশুর চাহিদা মেটানো সম্ভব। এতে স্থানীয় খামারিরা লাভবান হতেন। কিন্তু ভারতে থেকে গরু চোরাইপথে আসায় তারা ক্ষতিগ্রস্থ হবেন। এজন্য বিজিবির নজরদারি আরও বাড়ানোর দাবি তাঁর।

জানা যায়, ভারত কখনোই বৈধভাবে গরু রপ্তানি করে না। তবু প্রতিবছর কোরবানির ঈদের মৌসুমে আমদানি হতো বিপুল সংখ্যক গরু। প্রতিবছরই বিজিবির সহযোগিতায় অবৈধভাবে আসা এসব গরু দেশে এসে বিশেষ প্রক্রিয়ায় বৈধ হয়ে যায়।

সিলেটের কয়েকজন গরু ব্যবসায়ী জানান, ভারতীয় ব্যবসায়ীরা ঈদের মৌসুমে অবৈধভাবে গরু বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। অবৈধভাবেভাবে আসা এসব গরু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় আটক করতো বিজিবি। আটক করা গরুগুলো তাঁরা নিয়ে যেতেন নিকটবর্তী কাস্টমস অফিসে। এরপর কাস্টমস অফিসে প্রতি গরু বাবদ ৫০০ টাকা জরিমানা প্রদান করলেই অবৈধভাবে আনা গরুগুলো বৈধ হয়ে যেতো। তবে এজন্য বিজিবি সদস্যদের আলাদা করে টাকা দিতে হতো বলে জানানা ওই গরু ব্যবসায়ীরা। এবার মন্ত্রণালয় থেকে গরু আমদানিতে নিষেধাজ্ঞা জারির পর কাস্টমসে জরিমানা দিয়ে গরু বৈধ করার প্রক্রিয়া বন্ধ হয়েছে তবে বন্ধ হয়নি গরু আমদানি।

স্থানীয় সূত্র গুলো জানিয়েছে, সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি, প্রতামপুর, সোনারহাট, কোম্পানীগঞ্জের উৎমা, জৈন্তাপুরের লালাখাল, ডিবির হাওর, কেন্দ্রিবিল, গুয়াবাড়ি, চিকনাগুলসহ বিভিন্ন সীমান্ত এবং সুনামগঞ্জের ছাতক, দোয়রাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও ধর্মপাশার বিভিন্ন সীমান্ত প্রতিদিন দেশে আসছে শতাধিক ভারতীয় গরু। এরমধ্যে ৮০ শতাংশ গরুই রাতে আনা হচ্ছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

সিলেটের জৈন্তাপুরের চিকনাগুল থেকে সিলেট নগরী পর্যন্ত অর্ধশতাধিক অবৈধ হাট বসানো হয়েছে। এসব হাটেই তোলা হচ্ছে ভারত থেকে আনা চোরাই গরু। সব সমীন্ত দিয়েই গরু আমাদানির সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।

তবে গরু আমদানি আগের থেকে অনেক কমেছে বলে দাবি সিলেট ও সুনামগঞ্জের বিজিবি’র ৩টি ব্যাটলিয়ানের অধিনায়কের। ৪৮ ব্যাটলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল জামিল, ৫১ ব্যটলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল সাঈদ ও ২৮ ব্যাটলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম বলেন, সীমান্তে বিজিবি’র কঠোর নজরদারি থাকায় আগের থেকে গরু আনা অনেক কমেছে। তারপরও কিছু চোরাকারবারি গরু নিয়ে আসে। আমরা তাদের আটকের চেষ্টা করি। (সি.টু)

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার  আর্লিংটনে

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার আর্লিংটনে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

বাংলাদেশের স্টক মার্কেট

বাংলাদেশের স্টক মার্কেট

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top