কাশ্মীর ভেঙ্গে দেয়ায় অভিনন্দন জানিয়েই মারাগেলেন সুষমা!
প্রকাশিত হয়েছে : ৩:৫১:৩০,অপরাহ্ন ০৭ আগস্ট ২০১৯ | সংবাদটি ৪৫৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপির সিনিয়র নেত্রী সুষমা স্বরাজ মারা গেছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) রাতে দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালে যাওয়ার আগে নিজের টুইটারে কাশ্মির ভেঙে দুই ভাগ করার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান সুষমা।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায় বুকে ব্যথা অনুভব করায় মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় তাকে। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র প্রথম মেয়াদে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন সুষমা স্বরাজ।
সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর-র আমলেও মন্ত্রিত্ব ছিলেন বিজেপির নেত্রী।
প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশটির শীর্ষস্থানীয় রাজনীতিকরা।
হাসপাতালে নেওয়ার আগে সন্ধ্যায় টুইটারে দেওয়া এক পোস্টে স্বায়ত্তশাসন বাতিল করে কাশ্মির ভেঙে দুই ভাগ করার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান সুষমা। টুইটে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ প্রধানমন্ত্রী। আপনাকে অনেক ধন্যবাদ। আমার সারাজীবনে আমি এটা দেখার অপেক্ষায় ছিলাম।’






