আমুড়া ইউপির উপ-নির্বাচনে আব্দুল খালিক বিজয়ী
প্রকাশিত হয়েছে : ১:৫৫:১৫,অপরাহ্ন ২৫ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৮০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউপির ৬ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন সাবেক মেম্বার আব্দুল খালিক।
বৃহস্পতিবার (২৫ জুলাই) উপ-নির্বাচনের ভোট গ্রহণ শেষে সাবেক দুইবারের মেম্বার আব্দুল খালিক ফ্যান প্রতিকে ৫২২ পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সুহেল আহমদ ফুটবল প্রতিকে পান ৩৪১ ভোট। আর মোরগ প্রতিকে ২৯৬ ভোট পেয়ে সর্বশেষ তৃতীয় হন সাবেক মেম্বার মরহুম আমান উদ্দিনের ছোট ভাই সাঈদুল ইসলাম।
উল্লেখ্য, আমুড়া ইউপির ৬ নং ওয়ার্ড সদস্য আমান উদ্দিন গত ১১ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারাগেলে তার ওয়ার্ড শূন্য ঘোষণা করা হয়। এ ওয়ার্ডের উপ-নির্বাচনে তফসিল ঘোষনা হলে ৩ জন প্রর্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।






