সিলেটে আসামী ধরতে গিয়ে হামলায় পুলিশ সদস্য আহত!
প্রকাশিত হয়েছে : ৫:৪৭:১৭,অপরাহ্ন ১৭ জুন ২০১৯ | সংবাদটি ৪০৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে আসামী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন কোতোয়ালি থানার এসআই মো. আবদুল গফফার।
রোববার (১৬ই জুন) বিকালে নগরীর কাস্টঘর এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়, একটি মামলার পলাতক আসামী নগরীর সুরমা আবাসিক এলাকার আব্দুল গফুরের পুত্র নুরুল ইসলাম (৪৫) তার সহযোগীসহ বন্দরবাজার এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে এসআই মো. আব্দুল গফফার তাকে আটক করতে গেলে তিনি আহত হন।
আহত পুলিশ সদস্যকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ নতুন করে আরেকটি মামলা দায়ের করেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।






