logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. গোলাপগঞ্জে পীরের পুত্র সেজে মহিলার টাকা ছিনতাই!

গোলাপগঞ্জে পীরের পুত্র সেজে মহিলার টাকা ছিনতাই!

প্রকাশিত হয়েছে : ৭:৪৭:৩৭,অপরাহ্ন ১৬ জুন ২০১৯ | সংবাদটি ৩৬১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জে পীরের পুত্র সেজে মহিলার টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করেছে জনতা। তবে ছিনতাইকৃত ১ লাখ ১৪ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। অপর দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত কার উদ্ধার করেছে থানা পুলিশ।

ঘটনাটি রবিবার দুপুর ১২ টার দিকে পৌর সদরের নুর ম্যানশনে ঘটে। আটক ছিনতাইকারী মৌলভীবাজার জেলার সদর থানার গীর্জাপাড়া গ্রামের মৃত এলাইছ মিয়ার পুত্র নায়েব আলী (৪২)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হাজীপুর শুকনা গ্রামের আব্দুল মতিনের স্ত্রী চৌমুনীস্থ নূর ম্যানশনের একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিজ বাড়ী যাওয়ার পথে নূর ম্যানশনের সামনে গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন।

এসময় তিন জন প্রতারক মহিলাকে খালা সম্বোধন করে কাছে আসে। এসময় তাদের একজন অন্যজনের পরিচয় দিতে গিয়ে বলে তিনি পীর সাহেবের পুত্র। তিনি আপনার টাকাগুলোকে ছুঁয়ে দিলে টাকায় বরকত হবে। তখন বৃদ্ধ মহিলা হাতের ভ্যানেটি ব্যাগের চেইন খোলে দিলে প্রতারকরা টাকাগুলা নিয়ে দ্রুত একটি কার যোগে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। মহিলার ব্যাগে ১ লক্ষ ১৪ হাজার টাকা ছিল বলে তিনি জানান।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন মোবাইল ফোনের মাধ্যমে খবর পাঠাতে থাকলে কারটি আটকানোর জন্য প্রথমে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ী ইউনিয়ন অফিসে সামনে ব্যারিকেড দেয়া হয়। এই ব্যারিকেড ভেঙ্গে ছিনতাইকারীরা আরো অগ্রসর হতে থাকলে হেতিমগঞ্জ বাজারের পশ্চিমে তাদেরকে আটক করতে চাইলে দুজন পালিয়ে যায়।

এসময় তাদের ব্যবহৃত কার (ঢাকা মেট্রো গ ১৩-০০৩০) গাড়ীসহ ছিনতাইকারী নায়েব আলীকে জনতা হাতে নাতে আটক করে। তবে ছিনতাইকৃত টাকা উদ্ধার করা যায়নি। পরে পুলিশ সেখান থেকে ছিনতাইকারী নায়েব আলীকে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়েছে বলে জানা যায়। অনেকের অভিযোগ এ ঘটনার সঙ্গে স্থানীয় চক্র জড়িত থাকতে পারে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ টাকা উদ্ধার ও পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন

ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন

সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প

সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন

লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন

সর্বশেষ সংবাদ

ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top