দুই বাসের প্রতিযোগিতায় বাবার সামনেই ঝরলো ছেলের প্রাণ
প্রকাশিত হয়েছে : ১১:৩৬:৪৫,অপরাহ্ন ১৫ জুন ২০১৯ | সংবাদটি ৩৫২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: যাত্রীবাহি দুই বাসের প্রতিযোগিতায় বাবার সামনেই প্রাণ ঝরলো মাদরাসা শিক্ষার্থী ছেলের।
শনিবার সকালে নরসিংদি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু বায়েজিদ (৯) শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মো. মাইনুদ্দিন ছেলে।
মনোহরদী থেকে ছেড়ে আসা দুটি বাস রয়েল পরিবহন ও মনোহরদী পরিবহনের প্রতিযোগিতায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাদরাসা পড়ুয়া শিক্ষার্থী শিবপুর বাসস্ট্যান্ডে রাস্থার পাশে দাঁড়িয়ে থাকলে যাত্রীবাহী বাস রয়েল পরিবহন তাকে চাপা দিলে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। মাদরাসা শিক্ষার্থী বায়েজিদের বাবার চোখের সামনেই করুণ মৃত্যু ঘটনাটি ঘটে।






