logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. সৌদি প্রিন্স তুর্কি বিন সৌদ আল কবির এর মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি প্রিন্স তুর্কি বিন সৌদ আল কবির এর মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশিত হয়েছে : ৩:০৮:০২,অপরাহ্ন ১৯ অক্টোবর ২০১৬ | সংবাদটি ১৫২৬২ বার পঠিত

নিজ দেশের এক নাগরিককে গুলি করে মারার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত এক সৌদি প্রিন্সের দণ্ড কার্যকর করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানিয়েছে, তিন বছর আগে সৌদি রাজধানী রিয়াদে ঝগড়া চলাকালে ওই ব্যক্তিকে গুলি করে মারেন প্রিন্স তুর্কি বিন সৌদ আল কবির।

সম্প্রতি রিয়াদে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কী পদ্ধতিতে প্রিন্স তুর্কির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তার বিস্তারিত জানানো হয়নি, তবে সৌদি আরবে মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তিদের সাধারণত শিরশ্ছেদ করা হয়।

চলতি বছর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর করা ১৩৪তম ব্যক্তি হলেন প্রিন্স তুর্কি। সৌদি রাজ পরিবারের কারো মৃত্যুদণ্ড কার্যকর করা একটি বিরল ঘটনা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নিজ দেশের নাগরিককে গুলি করে মারার কথা স্বীকার করেছিলেন প্রিন্স।

এই মৃত্যুদণ্ড কার্যকরের কথা ঘোষণা করে মন্ত্রণালয়টি বলে, “সরকার নিরাপত্তা বজায় রাখা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে ব্যগ্র।”

আল অ্যারাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের পরিবার ‘রক্তের বদলে ক্ষতিপূরণ’ নিতে অস্বীকার করে মৃত্যুদণ্ডের আর্জি জানায়।

মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়া সৌদি রাজপরিবারের সদস্যদের মধ্যে প্রিন্স ফয়সাল বিন মুসাইদ আল সৌদের ঘটনা সবচেয়ে বেশি আলোচিত। ১৯৭৫ সালে তিনি তার চাচা বাদশা ফয়সালকে গুলি করে হত্যা করেছিলেন।

সৌদি আরবে মৃত্যুদণ্ড প্রাপ্তদের অধিকাংশই খুনের বা মাদক পাচারের দায়ে দণ্ডিত হয়ে থাকেন। তবে চলতি বছরের জানুয়ারিতে ‘সন্ত্রাসবাদের’ অভিযোগে একদিনে প্রায় ৫০ জনকে ফাঁসি দেওয়া হয়েছিল, যাদের মধ্যে শিয়া সম্প্রদায়ের প্রখ্যাত ধর্মীয় নেতা নিমর আল নিমরও ছিলেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে

৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে

ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট

ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট

মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন

মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন

আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়

আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়

হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা

হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা

ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে

ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে

সর্বশেষ সংবাদ

ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top