logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. মাধবপুরের ক্ষতিগ্রস্ত কৃষক ও গ্রামবাসী ঘুরে দাঁড়াতে চায়

মাধবপুরের ক্ষতিগ্রস্ত কৃষক ও গ্রামবাসী ঘুরে দাঁড়াতে চায়

প্রকাশিত হয়েছে : ৯:১১:৪৫,অপরাহ্ন ১৩ জুন ২০১৯ | সংবাদটি ৩৬৬ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সম্প্রতি ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সোনাই নদীর তীর মাধবপুর দক্ষিণ-পূর্ব অঞ্চলের গ্রামে পানি ঢুকে গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট, ফসলী জমি ও মৎস্য চাষিদের পুকুর তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অনেক কৃষক ও মৎস্য চাষি তাদের পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন। ক্ষতিগ্রস্ত এসব কৃষক ও চাষিরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। সরকারিভাবে তাদের জন্য ৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং রাস্তাঘাট মেরামত করে যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের জন্য সরকারিভাবে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা চাহিদার তুলনায় খুব কম বলে দাবি করছেন কৃষকরা।

রাস্তাঘাট বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশি ভোগান্তির মধ্যে পড়েছেন দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষ।

চৌমুহনী এলাকার কৃষক জুয়েল মিয়া জানান, সম্প্রতি পাহাড়ি ঢলে সোনাই নদীর আলাবক্সপুর নামক স্থানে বড় ধরনের ভাঙ্গনে কমলানগর, হরিণখোলা, রামপুর, মনোহরপুর, কমলপুর, দেবীপুর, নুরুল্লাপুর গ্রামের প্রবল স্রোতে গ্রামে পানি প্রবেশ করে পুকুরের মাছ, গ্রামীণ কাঁচা-পাকা রাস্তা ও বেশ কয়েকটি ছোট ব্রিজ স্রোতের তোড়ে ভেঙ্গে গেছে। এতে জনদুর্ভোগ বেড়েছে।

চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান আপন মিয়া বলেন, এর আগে পাহাড়ি ঢলে চৌমুহনী এলাকার এমন ক্ষতি হয়নি। প্রতিটি গ্রামের ছোট বড় রাস্তা বানের পানিতে ভেঙে গেছে। রাস্তাগুলো দ্রুত মেরামতের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সরকারি বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে।

শাহজাহানপুর ইউনিয়নের সাবেক মেম্বার জালুয়াবাদ গ্রামের বাসিন্দা আমজাদ খান জানান, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড জালুয়াবাদ, নোয়াগাঁও এলাকায় ত্রিপুরা নদী খনন করেছে। কিন্তু রেল লাইনের পশ্চিম পাশে কোটানিয়া দিঘিরপাড় এলাকায় নদীর ভাটি এলাকায় খনন না করায় পাহাড়ি ঢলে বন্যায় বড় ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে জালুয়াবাদ, নোয়াগাঁও, লোহাইদ, ভান্ডারুয়ার বাড়িঘরে পানি প্রবেশ করে কাঁচা ঘরবাড়ি ও রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শাহজাহানপুর ইউনিয়ন চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী বলেন, শাহপুর, জালোয়াবাদ, নোয়াগাঁও গ্রামের রাস্তাঘাট বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। বহরা, আন্দিউড়া, আদাঐর ইউনিয়নের বেশ কিছু গ্রামে পানি প্রবেশ করে গ্রামীণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

মনতলা অপরূপা বালিকা বিদ্যায়তনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহার জানান, সম্প্রতি পাহাড়ি ঢলে সোনাই নদীর ভাঙনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাধবপুরে সম্প্রতি পাহাড়ি ঢল ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য মাধবপুর চুনারুঘাট আসনের সংসদ সদস্য বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী স্থানীয় প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষতির পরিমাণ হিসাব করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর জন্য নির্দেশ দেন।

মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল ইসলাম জানান, মন্ত্রী মহোদয়ের নির্দেশে ক্ষতিগ্রস্তদেরকে আপাতত ৪ মেট্রিক টন চাল ও ঘরহারাদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ১০০ বান্ডিল ঢেউ টিনের চাহিদা পাঠানো হয়েছে। গ্রামীণ ভাঙা রাস্তা বিশেষ টিআর এর মাধ্যমে মেরামতের কাজ চলছে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার

৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top