logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. আটক অনুসন্ধানী সাংবাদিককে মুক্তি দিলো রাশিয়া

আটক অনুসন্ধানী সাংবাদিককে মুক্তি দিলো রাশিয়া

প্রকাশিত হয়েছে : ১১:৫৯:১৭,অপরাহ্ন ১২ জুন ২০১৯ | সংবাদটি ২৬৩ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: গণঅসন্তোষের মুখে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ বাতিল করে ইভান গলুনভ নামে এক অনুসন্ধানী সাংবাদিককে মুক্তি দিয়েছে রাশিয়া। খবর বিবিসির।

গলুনভের প্রতি ব্যাপক জনসমর্থন আদায়ে তার পাশে দাঁড়ায় রাশিয়ায় সংবাদপত্রগুলো।

মঙ্গলবার পুলিশ স্টেশন থেকে মুক্তি পাওয়ার পর অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন এই সাংবাদিক।

রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কলোকোলস্টোভ জানান, ফ্রিল্যান্সার সাংবাদিক গলুনভের অপরাধ প্রমাণিত হয়নি। এই ঘটনায় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।

তিনি বলেন, ফরেনসিক, বায়োলজিক্যাল, ফিঙ্গারপ্রিন্ট এবং জেনেটিক পরীক্ষার পর তাকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৩৬ বছর বয়সী ফ্রিল্যান্সার সাংবাদিক ইভান গলুনভ অন্যান্য সংবাদমাধ্যমের পাশাপাশি লাটভিয়াভিত্তিক নিউজ ওয়েবসাইট মেদুজা’র জন্য কাজ করেছেন।

মস্কোভিত্তিক রুশ ভাষার নিউজ ওয়েবসাইট লেন্টা.আরইউ ক্রেমলিনপন্থী মালিকের হাতে চলে গেলে সেখান থেকে বেরিয়ে যাওয়া রাশিয়ার সাংবাদিকেরা মেদুজা প্রতিষ্ঠা করেন।

রাশিয়ার ঋণের ফাঁদ, মস্কোর ডেপুটি মেয়র পিতর বিরাইকভের পরিবারের আয়, রাশিয়ার রাজধানীতে সরকারি কাজের অস্বাভাবিক ব্যয়, সাংবাদিকতার ওপর সেন্সরশীপসহ নানা বিষয়ে ইভান গলুনভের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে মেদুজাতে।

গত সপ্তাহে মস্কোতে অন্য এক সাংবাদিকের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ইভান গলুনভকে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ।

কর্মকর্তাদের দাবি, তার ব্যাগে তল্লাশি চালিয়ে মাদক পাওয়া গেছে। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়েও আরও মাদক ও পরিমাপের যন্ত্র পাওয়ার দাবি করেন পুলিশ কর্মকর্তারা।

আটকের সময় গলুনভকে মারধর করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।

তবে গলুনভের আইনজীবী ও সংবাদমাধ্যমের স্বাধীনতা সুরক্ষার অ্যাকটিভিস্টদের দাবি, গলুনভের অনুসন্ধান থামাতে তাকে মাদক দিয়ে ফাঁসিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাকে নির্দোষ দাবি করতে শুরু করে সমর্থকেরা। তাদের দাবি, মাদকের ভুয়া অভিযোগের শিকার বানানো হয়েছে গলুনভকে। অ্যাকটিভিস্টরা বলছেন, ভিন্নমতালম্বী ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে একই ধরণের অভিযোগ ব্যবহার করে রাশিয়া।

গলুনভের বিরুদ্ধে অভিযোগ বাতিলের ঘোষণা দিয়ে রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করবেন তিনি।

এই দুই কর্মকর্তা হলেন-মস্কোর পশ্চিম প্রশাসনিক জেলার অভ্যন্তরীণ দফতরের প্রধান জেন পুচকভ ও মাদক নিয়ন্ত্রণ দফতরের প্রধান জেনারেল ডেভিয়াতকিন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তকারীদের কাছে এই মামলার নথি পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মকাণ্ডের বৈধতা পরীক্ষা করে দেখার দায়িত্ব তদন্তকারীদের।

মেদুজার এক বিবৃতিতে বলা হয়েছে, গলুনভের মুক্তি অভূতপূর্ব আন্তর্জাতিক সংহতির ফলাফল। সরকার মানুষের কথা শোনায় আমরা আনন্দিত।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top