রেঙ্গা মাদরাসার শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দিনের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১১:৫০:৪৯,অপরাহ্ন ৩১ মে ২০১৯ | সংবাদটি ৬৮৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: শত শত শায়খুল হাদিসের উস্তাদ, সিলেটের সর্বজন শ্রদ্ধেও আলেম শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দীন ( রেঙ্গার মুহাদ্দিস সাব) আর নেই। শুক্রবার রাতে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে হাসপাতালে নেয়ার আগেই রাত ২টার দিকে কানাইঘাট চতুলস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
সিলেটের প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা’র দীর্ঘ ৫০ বছরের শায়খুল হাদিস ছিলেন তিনি।
শায়খুল হাদিস আল্লামা শিহাব উদ্দীন সিলেটের শীর্ষস্থানীয় অন্যতম হাদিস বিশারদ ছিলেন। জামেয়া রেঙ্গায় দীর্ঘ ৫০ বছরেরও অধিক কাল যাবত তিনি শায়খুল হাদিস ছিলেন।
এছাড়াও তিনি দীর্ঘদিন তিনি আযাদ দ্বীনী এদারার নাজিম হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তাসাউফের লাইনে ছিলেন খলিফায়ে মাদানি হজরত শায়খে কৌড়িয়া রহ.-এর উচ্চ পর্যায়ের খলিফা। হজরত শায়খে রেঙ্গা ও কৌড়িয়ার স্নেহধন্য ও অত্যন্ত ঘনিষ্টজনও ছিলেন তিনি।
মরহুমের জানাজার নামাজের সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।






