logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বৃহস্পতিবার শপথ নিচ্ছেন মোদি

বৃহস্পতিবার শপথ নিচ্ছেন মোদি

প্রকাশিত হয়েছে : ৭:৩০:৩৯,অপরাহ্ন ২৯ মে ২০১৯ | সংবাদটি ৪৩০ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেবেন নরেন্দ্র মোদি। শপথগ্রহণের জন্য রাষ্ট্রপতি ভবনের সামনে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন প্রায় আট হাজার দেশি-বিদেশি বিশিষ্ট নাগরিক।

রাষ্ট্রপতি ভবনে কোনো একক অনুষ্ঠানের জন্য এত বড় আয়োজন হবে নতুন রেকর্ড। বিমস্টেক দেশগুলোর রাষ্ট্রপ্রধানসহ বিপুলসংখ্যক বিশিষ্ট অতিথিকে স্বাগত জানাতে প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রপতি ভবন।

ভারতীয় রাষ্ট্রপতির প্রেস সচিব আশোক মালিক বুধবার গণমাধ্যমকে বলেন, ‘আমার জানা মতে গাম্ভীর্যপূর্ণ এই অনুষ্ঠানে অনাড়ম্বর ও মর্যাদার বিষয়ে জোর দেয়া হবে। রাষ্ট্রপতি ভবনে একটি একক অনুষ্ঠানে কখনোই এত বিপুলসংখ্যক লোককে আমন্ত্রণ জানানো হয়নি।’

বিমস্টেকের অন্যান্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অনুষ্ঠানে অংশ নেবেন। রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটযোগে রাষ্ট্রপতি তার সফরসঙ্গীদের নিয়ে বুধবার সন্ধ্যায় দিল্লি গেছেন। তিনি সেখানে নগরীর হোটেল তাজ প্যালেসে অবস্থান করবেন।

এই সফরকালে আবদুল হামিদের শুক্রবার বিকালে ঢাকার উদ্দেশ্যে যাত্রার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হায়দ্রাবাদ হাউসে এক বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে ভারত সরকার মোদির শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কিরগিজ রিপাবলিক ও মরিশাসসহ বিমস্টেক দেশসমূহের নেতাদের আমন্ত্রণ জানান।

রাজনৈতিক নেতা, কূটনীতিক, মুখ্যমন্ত্রী, শিক্ষাবিদ, লেখক, বিশিষ্ট ব্যক্তি, ক্রীড়া ব্যক্তিত্ব, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেবেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুষ্ঠানে যোগদান করবেন এমনটা শোনা গেলেও শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত পাল্টিয়েছেন।

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, কিরগিজ প্রেসিডেন্ট সোরোনবে জীনবেকভ, মিয়ানমারের প্রেসিডেন্ট ইউ উইন মিন্ট, মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ কুমার যুগনাথ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শার্মা ওলি, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং থাইল্যান্ডের কৃষি ও সমবায় মন্ত্রী গ্রিসাদা বোনরাচ বিশেষ প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন।

সরকারি সূত্র জানায়, শপথ অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর পক্ষ থেকে অতিথিদের ভেজিটারিয়ান হাই টি এবং সফররত বিশিষ্ট অতিথিদের ক্ষুদ্র পরিসরে ব্যক্তিগত ভোজ দেয়া হবে।

গত ২৩ মে’র ফলাফলে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বিশাল বিজয় অর্জনের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই বিজয়ের পর নরেন্দ্র মোদিকে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নিয়োগ করেন।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top