logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. বৃটিশ হাইকমিশনার-সিসিক মেয়র মতবিনিময়

বৃটিশ হাইকমিশনার-সিসিক মেয়র মতবিনিময়

প্রকাশিত হয়েছে : ৪:৫১:০৪,অপরাহ্ন ২৮ মে ২০১৯ | সংবাদটি ৩৮৪ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক::সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে তিনি নগর ভবনে মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে এ সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় সিসিকের কর্মকর্তা ও বৃটিশ হাইকমিশনারের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উভয়ে আধুনিক সিলেট নগরী গড়ে তোলার বিষয়ে মতবিনিময় করেন। এসময় সিলেট মহানগরীর নানা উন্নয়ণ কার্যক্রম সম্পর্কে তার নিকট তুলে ধরে মেয়র বলেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করার পর তিনি ছড়া ও নালা উদ্ধারের মাধ্যমে নগরীকে শতভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ করছেন। এছাড়া নগরীকে যানজটমুক্ত করারও প্রচেষ্টা চালাচ্ছেন তিনি।

সিসিক মেয়র বলেন, আমাদের ভবিষ্যত পরিকল্পনা সিলেট নগরকে আধুনিক হিসেবে গড়ে তোলা। এছাড়াও বিশেষ প্রকল্পের মাধ্যমে গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি ও এডুকেশন এবং স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার কাজ চলছে উল্লেখ করে মেয়র বলেন, নগরবাসীকে সার্বিক সেবা দিতে নগর এক্সপ্রেস নামের বাস সার্ভিস চালু করা হচ্ছে। নগরীতে আন্ডারগ্রাউন্ড বিদ্যুত লাইন নির্মাণ করা হচ্ছে এবং নগরীর শিক্ষার উন্নয়নেও পদক্ষেপ নেয়া হচ্ছে।

তিনি বলেন, সিলেটে বিভিন্ন ধর্মের লোকজনের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের প্রশ্নের জবাবে মেয়র জানান, সিলেটে মুসলিম সম্প্রদায় ছাড়া সিলেটে শতকরা ৩০ ভাগ অন্য ধর্মাবলম্বী নাগরীকরাও নগরীতে বাস করছেন। তাদের মধ্যে হিন্দু-খ্রিস্টান ছাড়াও আদিবাসীরা রয়েছেন।

সরকারি দলের লোকজনের কাছ থেকে কি ধরণের সহযোগিতা পাচ্ছেন এ প্রশ্নের জবাবে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নের ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছেন। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও তাকে যথেষ্ট সহযোগিতা করে চলেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সিলেটের উন্নয়ন করতে চাই।

মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট নগরীর মাস্টার প্ল্যানসহ অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বৃটিশ সরকারের টেকনিক্যাল সহযোগিতা কামনা করেন। জবাবে বৃটিশ হাইকমিশনার বিষয়টি ভেবে দেখবেন বলে মেয়রকে আশ্বস্ত করেন।

এর আগে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে তাকে সিলেটের ঐতিহ্যবাহী মনিপুরী নকশী কাঁথা ও তার সহধর্মীনির জন্য চাদর, চা-পাতা উপহার দেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top