logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. সাবেক অর্থমন্ত্রীর আক্ষেপ: একটি কবিতা লিখতে পারিনি

সাবেক অর্থমন্ত্রীর আক্ষেপ: একটি কবিতা লিখতে পারিনি

প্রকাশিত হয়েছে : ৫:৩৬:০৬,অপরাহ্ন ২৫ মে ২০১৯ | সংবাদটি ৫৯১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তিনি অনেক প্রবন্ধ লিখেছেন। তবে তিনি আক্ষেপ করে বলেন, বহু চেষ্টা করেও জীবনে একটা কবিতা লিখতে পারেননি। এটাকে তার ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন তিনি।

শুক্রবার সকালে রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনের বাতিঘরে অনুষ্ঠিত লেখক-পাঠক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক অর্থমন্ত্রী বলেন, ‘আমি প্রবন্ধ লিখেছি। এটা লিখতে অনেক সময় লাগে, বিষয় ঠিক করতেও সময় লাগে। প্রবন্ধ মানেই হচ্ছে গবেষণা। সব বিষয়ে সব সময় তথ্যও পাওয়া যায় না। ৮৫ বছর বয়স পর্যন্ত একই গতিতে ভয়ংকর ব্যস্ত জীবন পার করেছি। ফলে খুব বেশি লেখালেখি করতে পারিনি।’

তিনি বলেন, ‘আমার প্রতিটি লেখাই অনেক কষ্ট করে লেখা; অনেক গবেষণার ফল।’ তিনি বলেন, ‘আমি লেখালেখি শুরু করি যখন, তখন আমার বয়স ১০ বছর। ১৯৪৪ সালে একটি রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যে দিয়ে আমার লেখালেখির শুরু। পরে ব্যাপকভাবে লেখা শুরু করি ১৯৪৬-৪৭ সালে।’ তিনি বলেন, ‘দৈনিক যুগভেরী পত্রিকার সম্পাদক আমাকে পত্রিকাটির অর্ধেক দিয়ে দেন লেখালেখির জন্য। আমি তখন পত্রিকাটির কিশোর মজলিশ নামের পাতায় লিখতাম। অর্ধেক পত্রিকায় লেখার জন্য কার কাছে যাব, কী করব? তার থেকে আমি নিজেই বিভিন্ন নামে নানা ধরনের গল্প লিখতাম, শুধু কবিতা ছাড়া। কবিতা লিখতো আমার এক ছোট ভাই।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔপন্যাসিক ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মোস্তাফা কামাল। ইতিহাসভিত্তিক সাহিত্যচর্চা লেখক পাঠক সংলাপের আয়োজন করে ঢাকা ইনিশিয়েটিভ। সহযোগিতা করে অয়ন প্রকাশন। সংলাপটি পরিচালনা করেন সাংবাদিক নুহ আবদুল্লাহ।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার

৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top