ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করছেন থেরেসা মে
প্রকাশিত হয়েছে : ৬:০৭:৩৮,অপরাহ্ন ২৪ মে ২০১৯ | সংবাদটি ৩৫৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় স্বীকার করে দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।
শুক্রবার (২৪ মে) তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। আগামী ৭ জুন থেকে তার এই পদত্যাগের সিদ্ধান্ত কার্যকর হবে।
দলীয় প্রধানের পদ থেকে থেরেসা’র সরে দাঁড়ানোর ঘোষণার পর নতুন দলীয় প্রধান বেছে নিতে হবে ক্ষমতাসীন দল কনসারভেটিভ পার্টিকে।
ব্রেক্সিট ইস্যুটিকে তুলে ধরে পদত্যাগ বিষয়ে এক বার্তায় আবেগঘন বার্তায় মে বলেন, “আমার কাছে পরিষ্কার যে, বিষয়টিকে (ব্রেক্সিট) সামনে এগিয়ে নিতে দেশের একজন নতুন প্রধানমন্ত্রীর প্রয়োজন। তাই আমি আগামী ৭ জুন থেকে কনসারভেটিভ পার্টির শীর্ষপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”






