logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. এক ঘন্টার ব্যবধানে সড়কে প্রাণ গেলো ৭ জনের

এক ঘন্টার ব্যবধানে সড়কে প্রাণ গেলো ৭ জনের

প্রকাশিত হয়েছে : ৭:২৫:৫৮,অপরাহ্ন ০২ মে ২০১৯ | সংবাদটি ২৯৩ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: মাত্র এক ঘন্টার ব্যবধানে তিন জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। রাজশাহী, বাগেরহাট ও লক্ষ্মীপুর জেলায় এসব দুর্ঘটনা ঘটে।

এই তিন দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন।

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় ভটভটির সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কে উপজেলার মীরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডাল মিল শ্রমিক মনোয়ারা বেগম ও হাওয়া বেওয়া এবং বাসের হেলপার হানিফ আলী। মনোয়ারা বাঘা উপজেলার বান্দা বটতলা গ্রামের মুনসুর আলীর স্ত্রী। হাওয়া বেওয়া হরিরামপুর দাঁড়পাড়া গ্রামের নিয়ত মন্ডলের স্ত্রী।

বাঘা থানার ওসি মহসেন আলী জানান, বাঘা থেকে রওনা হয়ে বাসটি রাজশাহী যাচ্ছিল। পথে ভটভটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন।

লক্ষ্মীপুরে: লক্ষ্মীপুরে ট্রাকচাপায় দুখু মিয়া নামের এক সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- নুর হোসেন ও ইব্রাহিম। এর মধ্যে নুর হোসেনের আবস্থা আশংকাজনক।

সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আনোয়ার হোসেন জানান, আহতদের মধ্যে নূর হোসেনের অবস্থা আশংকাজনক। তাকে দ্রুত ঢাকায় নেয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে লক্ষ্মীপুর বাস ট্রার্মিনাল এলাকা থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি ট্রাক উত্তর তেমুহনী এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে চালক দুখু মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। এসময় আহত হন আরও দুজন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনার পর পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বাগেরহাট: জেলার রামপাল উপজেলার মানিডাঙ্গা এলাকায় ট্রাক ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ জন।

রামপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মলয় রায় বলেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপালের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সামনে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আহতের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে

৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে

ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট

ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট

মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন

মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন

আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়

আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়

হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা

হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা

ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে

ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে

সর্বশেষ সংবাদ

ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top