নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভিতর ট্রাক, প্রাণ গেলো চারজনের
প্রকাশিত হয়েছে : ৫:৩৭:৫০,অপরাহ্ন ২৫ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৪২১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কাঠবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঘরে ঢুকে পড়েছে। এসময় ট্রাকের ধাক্কায় ঘরে ঘুমিয়ে থাকা চার শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর চারটার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাবতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা ইটভাটার শ্রমিক বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ভোর চারটার দিকে কাঠবোঝাই একটি ট্রাক ইসলামপুর যাচ্ছিল। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে গেলে ঘটনাস্থলেই চার শ্রমিক নিহত হয়।
রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক এসআই মো. ইসমাইল জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।






