logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. প্রেমিককে যেভাবে খুন করলেন প্রেমিকা!

প্রেমিককে যেভাবে খুন করলেন প্রেমিকা!

প্রকাশিত হয়েছে : ৮:৫৯:৫১,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০১৯ | সংবাদটি ১২০৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: হবিগঞ্জের লাখাইয়ে কলেজ ছাত্র উজ্জল মিয়াকে (২২) কে খুনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে তার কথিত প্রেমিকা ফারজানা আক্তার। মঙ্গলবার ফারাজানা ও তার বাবা মঞ্জু মিয়া আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। পরে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজেস্ট্রিট তৌহিদুল ইসলামের আদালতে দীর্ঘ ৬ ঘন্টা স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেন বাবা ও মেয়ে। এর আগে পুলিশের কড়া নিরাপত্তা দিয়ে কলেজ ছাত্রী ফারজানা আক্তার ও তার পিতা মঞ্জু মিয়াকে আদালতে নিয়ে আসা হয়।

এদিকে মঙ্গলবার রাতে ফারজানার মাকে আটক করে লাখাই থানা পুলিশ। নিহত উজ্জলের বাবা শাহ আলম বাদী হয়ে এই তিনজনসহ আরো ৪-৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম জানান, ফরাজানা ও তার বাবা আদালতে হত্যার কথা স্বীকার করে লোমহর্ষক বর্ণনা দিয়েছে।

তিনি আরো জানান, একাধিক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক রাখায় ফারজানা আক্তার উজ্জল মিয়াকে খুন করে তার ঘরের খাটের নিচে মাটি খুড়ে পুতে রাখে। পরদিন ফারজানা ঢাকায় তার বাবা-মার কাছে চলে যায় সেখানে গিয়ে এ হত্যার ঘটনা জানায়। ১০-১২ দিন পর তার বাবা-মা বাড়িতে এসে আরও কয়েকজনকে নিয়ে লাশ তুলে বস্তার ভিতরে ভরে বাড়ি থেকে ১ কিলোমিটার দুরে মেদি বিলে কচুরিপানার নিচে রেখে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, উজ্জল লাখাইয়ের সঈদ উদ্দিন কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র। অন্যদিকে ফারজানা আক্তার হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী। এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। ফারাজানা বাড়িতে একা বসবাস করত। তার বাবা-মা ও ছোট দুই বোন ঢাকাতে থাকতেন। এই সুবাদে উজ্জল প্রায়ই ফারজানার বাড়িতে আসতেন।

গত ২০ ফেব্রুয়ারি প্রেমিকা ফরাজানার বাড়িতে আসেন প্রেমিক উজ্জল। এসময় উজ্জলের মোবাইলে অন্য নারীর একটি ফোন আসে। তাদের আলাপচারিতায় ফারজানা বুঝতে পারে উজ্জলের আরেক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে হাতা-হাতির ঘটনাও ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে উজ্জ্বলকে হত্যার পরিকল্পনা করে ফারজানা।

পরিকল্পনা মোতাবেক ওই দিন গভীর রাতে ফারজানা প্রথমে উজ্জলের মাথায় আঘাত করে। এতে তার মৃত্যু নিশ্চিত না হলে দা দিয়ে হাত পায়ের রগ কেটে পরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে তার এক চাচাকে এনে লাশ ঘরের মাটি খুড়ে লুকিয়ে রাখে। পরের দিন পিতা-মাতার কাছে ঢাকা চলে যায় ফারজানা।

ফারজানার পিতা মঞ্জু মিয়া ১৬৪ ধারায় জবানবন্দীতে জানায়, ‘আমি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলাম না। আমার মেয়েকে বাচাঁতে হত্যাকাণ্ডের প্রমাণ লুপাট করতে মৃত দেহ বস্তাবন্দি করে মেদি বিলে কচুরীপানার নিচে রেখে আসি।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি লাখাই উপজেলার মুড়াকড়ি গ্রামের শাহ্ আলমের পুত্র সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র উজ্জল মিয়া নিখোঁজ হয়। ২৬ ফেব্রুয়ারি লাখাই থানায় তার পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে এবং নিখোঁজ উজ্জলের মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে তারা নিশ্চিত হয় মোড়াকড়ি ইউনিয়নের ধর্মপুর গ্রামের মঞ্জু মিয়ার মেয়ে কলেজছাত্রী ফারজানা আক্তারের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। পুলিশ রবিবার সকালে ধর্মপুর গ্রামে অভিযান চালিয়ে ফারজানা ও তার পিতাকে আটক করে থানায় নিয়ে আসেন।

দিনভর জিজ্ঞাসাবাদ করার পর সোমবার সকালে ফারাজানা হত্যার কথা স্বীকার করে। সোমবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ধর্মপুর গ্রাম থেকে ১ কিলোমিটার দূরে মেদি বিলের কচুরিপানার নিচ থেকে উজ্জলের বস্তাবন্দি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ফারজানার বরাত দিয়ে পুলিশ সুপার জানান, উজ্জল ও ফারজানার মাঝে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। চাকুরির কারণে ফারজানার মা-বাবা ঢাকায় থাকেন। ফারজানা বাড়িতে একা থাকে। এ সুযোগে প্রায়ই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক চলে আসছিল। আটক ফারজানা ধর্মপুর গ্রামের মঞ্জু মিয়ার কন্যা ও নিহত উজ্জল মোড়াকড়ি গ্রামের শাহ আলমের পুত্র।

লাখাই থানার ওসি এমরান হোসেন জানান, বাকী আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। ফারজানার মাকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার

৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top