এবার শ্রীলঙ্কার মসজিদে বোমা হামলা
প্রকাশিত হয়েছে : ১২:২৫:৪৫,অপরাহ্ন ২২ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৭০১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক;: শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার রেশ কাটতে না কাটতেই এবার মসজিদে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। এছাড়া মুসলিম মালিকানাধীন দু’টি দোকানেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, রোববার (২১ এপ্রিল) রাতে এই হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, রোববার ইস্টার সানডেতে তিন গির্জা, তিন হোটেল ও এক বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হন অন্তত ২৯০ জন। আহত হন পাঁচ শতাধিক। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কে বা কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। কোনো দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। হামলায় নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন বিদেশি রয়েছেন।
হামলার পর দেশজুড়ে জারি করা হয়েছিল কারফিউ। তবে তা সোমবার (২২ এপ্রিল) তুলে নেওয়া হয়েছে।
এছাড়া, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে প্রধান সব সামাজিক যোগাযোগ মাধ্যম।






