logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. টঙ্গির ন্যায় রক্তপাতের আশঙ্কায় সিলেটে বন্ধ হতে পারে সাদপন্থীদের ইজতেমা

টঙ্গির ন্যায় রক্তপাতের আশঙ্কায় সিলেটে বন্ধ হতে পারে সাদপন্থীদের ইজতেমা

প্রকাশিত হয়েছে : ২:৪০:০৮,অপরাহ্ন ২১ এপ্রিল ২০১৯ | সংবাদটি ১৮৫১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বদিকোনায় ‘সাদপন্থীদের’ ইজতেমা বন্ধের দাবিতে ওলামায়ে কেরামদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সিলেট জেলা প্রশাসক কাজী এম. এমদাদুল ইসলাম ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার কাছে পৃথকভাবে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উলামায়ে কেরামগণ বলেন ‘ ঢাকার টঙ্গী ময়দানে ইজতেমাকে কেন্দ্র করে সাদপন্থীরা ওলামা মাশায়েখ ও মাদরাসা ছাত্রদের হামলা করে রক্তাক্ত করে। সিলেটে ঐ সাদপন্থীরা ইজতেমা করলে আবারও রক্তপাতের আশঙ্কা করছেন ওলামা মাশায়েখগন। এজন্য যেকোন মুহুর্তে তা বন্ধের দাবী জানান।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- দরগাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিবুল হক গাছবাড়ি, ভার্থখলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ, বন্দরবাজার জামে মসজিদের ইমাম মাওলানা ওলিউর রহমান, খতিব মাওলানা মোস্তাক খান, জাতীয় ইমাম সমিতি সিলেটের সভাপতি হাবিব আহমদ শিহাব, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট তাবলীগ জামাতের উপদেষ্টা তৈয়বুর রহমান, নয়াসড়ক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামসুল ইসলাম, পাঠানটুলা জামে মসজিদের ইমাম-খতিব ও জালালাবাদ ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, নয়াসড়ক মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা শাহিরুজ্জামান, ঝেরঝেরিপাড়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা হারুনুর রশীদ, ভার্থখলা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

স্মালিকলিপিতে উলামায়ে কেরামগণ উল্লেখ করেন, ‘‘ভারত উপমহাদেশে সূচীত ও দারুল উলুম দেওবন্দের শীর্ষ ওলামাদের তত্ত্বাবধানে পরিচালিত দ্বীন ইসলামের দাওয়াতী কাফেলা ‘তাবলীগ’ এর মাধ্যমে এর সদস্যরা পুরো বিশ্বব্যাপী তাবলীগের মেহনত করে আসছে। দীর্ঘদিন থেকে বালাদেশেও এ নিয়মেই কাফেলার কাজ চলে আসছে। কিন্তু বিগত ৪-৫ বছর থেকে কিছু বিপদগামী লোক মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি করে এই কাজের কর্তৃত্ব নিজ আয়ত্বে নেয়ার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার ফলে বিশ্বব্যাপী মুসলমানদের দাওয়াতী কাফেলায় ভাঙন ও দলীয়করণ সৃষ্টি হয়েছে। আর এরই ফলশ্র“তিতে বাংলাদেশের তাবলীগী মারকায কাকরাইল মসজিদ ও টঙ্গি ইজতেমা মাঠে রক্তপাত এবং প্রাণহাণীর মত ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। যা খুবই দুঃখজনক। আমাদের সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার বদিকোনায় ঐ সকল বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা আগামী ২৫, ২৬ ও ২৭ এপ্রিল জেলা ইজতেমা আহ্বান করেছে। আমার সিলেটের উক্ত ইজমেতায় বিশৃঙ্খলার আশংকা করছি।’’

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়েছে, ‘সিলেট হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-সহ আলীম ওলামা ও ধর্মপ্রাণ মানুষের আবাসভূমি। এই ভূমিকে শান্ত রাখতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাদপন্থীদের কথিত ইজতেমা বন্ধ করতে হবে।’

শীর্ষ সংবাদ এর আরও খবর
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 

হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 

ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন

ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন

সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প

সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

সর্বশেষ সংবাদ

লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top