যাত্রাবাড়ী মাদরাসায় আগুন, ভেতরে আটকা পড়েছেন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ৮:৪০:২২,অপরাহ্ন ১৭ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৪৬০৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার কুতুবখালী এলাকায় একটি মাদরাসায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মাদরাসার ভেতরে শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা আটকা পড়েছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট পাঠানো হয়। এরপর পর্যায়ক্রমে আরও পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে।






