অস্ত্রসহ সিলেট চেম্বার সহ-সভাপতি আটক
প্রকাশিত হয়েছে : ১২:০৭:৩৪,অপরাহ্ন ৩০ মার্চ ২০১৯ | সংবাদটি ৫৬৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সিনিয়র সহ সভাপতি ব্যবসায়ী মামুন কিবরিয়া সুমনের অফিস থেকে আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৩০ মার্চ) দুপুরে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় মামুন কিবরিয়া সুমনের অফিসে এ অভিযান চালায় র্যাব ও পুলিশ। এসময় তার দুই কর্মচারী সুরঞ্জিত এবং শঙ্করকেও গ্রেপ্তার করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার জেদান আল মূসা।
পুলিশ জানায়, অভিযোগের প্রেক্ষিতে র্যাব ও পুলিশের সমন্নয়য়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় সুমনের অফিস থেকে বিপুল পরিমাণ জালিয়াতির কাগজপত্র, আগ্নেয়াস্ত্র ও একটি লম্বা ধারালো ছোরা উদ্ধার করে পুলিশ।






