ছবিতে দেখা যাচ্ছে, কাত হয়ে যাওয়া একটি দ্বিতল বাসের ছাদ একটি ফ্লাইওভারের তলায় আটকে আছে। ছবিটি দেখে অনুমান করা যাচ্ছে ফ্লাইওভারে ছাদ আটকে না গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। বাসটি হয়তো কাত হয়ে পড়ে যেত।
ট্রাফিক অ্যালার্ট বিডি নামে একটি ফেসবুক পেজে শুক্রবার বিকালে এ বাসের দুটি ছবি দেওয়া হয়। তাতে বলা হয়, ‘অদক্ষ চালকের হাতে বিআরটিসি বাস’।
বাসটি কোন জায়গায় আটকা পড়েছে তা বলা হয়নি ফেসবুকের ওই স্ট্যটাসে। তবে খোঁজ নিয়ে জানা যায় ঘটনাটি ঘটেছে রাজধানীর কুড়িল।
এতে বাসটির একটি চাকাও দেবে যেতে দেখা যায় ছবিতে। তবে এতে যাত্রী ছিল কি না কিংবা বাসটি কোথায় যাচ্ছিল সে সম্পর্কে কিছু জানা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ভাটারা থানার ডিউটি অফিসার বিলকিস সময়প্রতিদিনকে জানান, এমন কোনো খবর থানায় আসেনি। হয়তো কিছু সময়ের মধ্যে সেটা সরিয়ে ফেলা হয়েছিল।

আমাদের প্রতিদিন ডেস্ক:: বনানীর অগ্নিকাণ্ড নিয়ে নানা খবরের যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতি তখন বিআরটিসির একটি দোতলা বাসের ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে। শুক্রবার (২৯ মার্চ) দুপুরের পরে যেকোনো সময় এটি আটকে যায়।




