logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. শেষ মুহু‌র্তেও পারলোনা আওয়ামীলীগ!

শেষ মুহু‌র্তেও পারলোনা আওয়ামীলীগ!


প্রকাশিত হয়েছে : ১২:৪৯:৫৫,অপরাহ্ন ১৭ মার্চ ২০১৯ | সংবাদটি ১০২৭ বার পঠিত

ইমরান আহমদ, সিলেট:: রাত পোহা‌লে সি‌লে‌টের ১২ উপ‌জেলায় নির্বাচন। দলীয় প্র‌তি‌কে প্রথমবারের উপ‌জেলা এ নির্বাচ‌নে একমাত্র ক্ষমতাসীন আওয়ামীলীগই দলীয় প্র‌তিক নৌকা নি‌য়ে মা‌ঠে র‌য়ে‌ছে। কিন্তু সি‌লে‌টের ১২ উপ‌জেলার ম‌ধ্যে মাত্র ৫টিতে একক প্রার্থী দি‌লেও ৭টিতে নিজ দলের ১৬ জন বি‌দ্রোহী প্রার্থী র‌য়ে‌ছে। ফ‌লে দলীয় প্রার্থী নি‌য়ে বিপা‌কে ক্ষমতাসীনরা।

দলীয় একা‌ধিক সু‌ত্রে জানা গে‌ছে, নির্বাচ‌নে প্রার্থী বাছাই, তৃণমূ‌লে গ্রু‌পিং, ত্যাগী নেতাকর্মী‌দের সা‌থে দূরত্বের কার‌ণেই দলীয় প্রার্থীর বিরু‌দ্ধে বি‌দ্রোহ বাড়‌ছে। যেসব উপ‌জেলায় দলীয় একক প্রার্থী র‌য়ে‌ছেন শেষ পর্যন্ত সেখা‌নেও দূরত্ব বাড়‌ছে। শেষমুহু‌র্তে এ‌সেও বি‌দ্রোহী ও অ‌ভিমানী নেতা‌দের দলীয় প্র‌তিক নৌকায় তুল‌তে পার‌লো না আওয়ামীলীগ। ফ‌লে দলীয় প্রার্থীর চে‌য়ে শক্ত অবস্থা‌নে র‌য়ে‌ছেন প্র‌তিদ্বন্দ্বী অপর প্রার্থী। এছাড়া জাতীয় পার্টির ৪ জন, বিএনপি নেতা ৬ জন এবং ইসলামী ঐক্যজোট ও স্বতন্ত্রসহ ১৯ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামীকাল সোমবার (১৮ মার্চ) সিলেটের যে ১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বালাগঞ্জ, বিশ্বনাথ, কোম্পানীগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, সিলেট সদর, জকিগঞ্জ ও দক্ষিণ সুরমায় এবং মৌলভীবাজারের বড়লেখা, কমলগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার সদর, রাজনগর, শ্রীমঙ্গল ও জুড়ী উপজেলা। সিলেটের ১২ উপজেলার মোট ভোটার হচ্ছেন ১৭ লাখ ৯৩ হাজার ৭১০ জন। এরমধ্যে পুরুষ ৯ লাখ ৮০ হাজার ৯০ জন এবং ৮ লাখ ৮৫ হাজার ৬২০ জন মহিলা ভোটার।

বিদ্রোহী প্রার্থী প্রসঙ্গে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, বিদ্রোহীদের তালিকা কেন্দ্রের হাতে আছে। হাইকমাণ্ড যে সিদ্ধান্ত নেবে, সেটিই কার্যকর করা হবে।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে নির্বাচন করলেও দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী হয়ে ভোটযুদ্ধে আছেন উপজেলা দলের উপদেষ্টা ও বর্তমান চেয়ারম্যান আবদুল বাছির (হেলিকপ্টার), সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া (কাপ পিরিচ), আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী (ঘোড়া),ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমদ (আনারস), তার স্ত্রী জরিনা বেগম (দোয়াত কলম), আওয়ামী লীগ নেতা শামসুল হক (মোটরসাইকেল)। এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন শামছু মিয়া চৌধুরী ও স্বতন্ত্র হিসেবে টেলিফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাফিজ মাসুম আহমদ।

সিলেটের সদর উপজেলায় বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নৌকা প্রতীকে আশফাক আহমদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিরাজী অ্যাডভোকেট (মোটরসাইকেল)। এ উপজেলায় প্রার্থী হয়েছেন বিএনপি নেতা মাজহারুল ইসলাম ডালিম (আনারস), ইসলামী ঐক্যজোটের মাওলানা আছলাম হোছাইন রহমানী (মিনার),জাপার শাহজাহান সিরাজী (লাঙ্গল)।

দক্ষিণ সুরমা উপজেলায় প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আছেন-নৌকা প্রতীকে বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম (আনারস) ও জিল্লুর রহমান (মোটর সাইকেল)।

গোয়াইনঘাটে চেয়ারম্যান পদে গোলাম কিবরিয়া হেলাল (নৌকা), দলের বিদ্রোহী যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা গোলাপ মিয়া (কাপ পিরিচ) ও যুক্তরাষ্ট্র আ’লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ (মোটর সাইকেল)। এছাড়া ইসলামী ঐক্যজোটের (আইওজে) আব্দুল করিম (মিনার), স্বতন্ত্র জামাল আহমদ (দোয়াত কলম), জেলা বিএনপির সহ সভাপতি লুৎফুল হক খোকন (আনারস) ও দলের উপজেলার সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন (ঘোড়া) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

বিয়ানীবাজার উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান খান (নৌকা),বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী উপজেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন (আনারস), উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল কাশেম পল্লব (হেলিকপ্টার), সদস্য যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ (মোটর সাইকেল), জাপার উপজেলা সভাপতি আবুল হাসনাত (দোয়াত কলম), আলকাছ আলী (ঘোড়া)।

কানাইঘাটে সিলেট মহানগর কৃষকলীগের সভাপতি আব্দুল মোমিন চৌধুরী (নৌকা), বিদ্রোহী জেলার উপ প্রচার সম্পাদক মোস্তাক আহমদ পলাশ (মোটরসাইকেল), সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবুল খায়ের চৌধুরী (আনারস), ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র এহসানুল হক (গাভী)।

ফেঞ্চুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে সাবেক ছাত্রলীগ নেতা, সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন (নৌকা), দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম (কাপ পিরিচ), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ওহিদুজ্জামান ছুফি (দোয়াত কলম), প্রবাসী হারুনুর আহমদ চৌধুরী (ঘোড়া), তালামিয নেতা হারুনুর রশীদ (মোটরসাইকেল), মাহতাব উদ্দিন আহমদ (আনারস) ও প্রবাসী মনির আলী নানু (ব্যাটারি) প্রতীকে ভোটের মাঠে রয়েছেন।

নৌকা প্রতীকে একক প্রার্থী গোলাপগঞ্জ উপজেলায় বর্তমান চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী (নৌকা)। তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের জেলা বিএনপির সহ সভাপতি রশিদ আহমদ, ইসলামী ঐক্যজোট-(আইওজে) জাহির উদ্দীন (মিনার)।

বিশ্বনাথে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া (নৌকা), ইসলামী ঐক্যজোট-ওআইজে কাজি রুহুল আমীন (মিনার), স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা বর্তমান উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী (কাপ পিরিচ) ও মিসবাহ উদ্দিন (আনারস) প্রতীকে ভোটযুদ্ধে লড়বেন।

বালাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী মোস্তাকুর রহমান (নৌকা), জাতীয় পার্টির আব্দুর রহিম (লাঙ্গল), বিএনপির স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদাল মিয়া (ঘোড়া) ও মোহাম্মদ গোলাম রব্বানী (আনারস)।

জৈন্তাপুর উপজেলায় আওয়ামী লীগের একক প্রার্থী লিয়াকত আলী (নৌকা)। তার বিপরীতে আছেন ইসলামী ঐক্যজোটের (আইওজে) আব্দুল মতিন (মিনার) ও স্বতন্ত্র প্রার্থী কামাল আহমদ (ঘোড়া)।

জকিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদ আওয়ামী লীগের একক প্রার্থী উপজেলা সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী (নৌকা)। তার প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মর্তুজা আহমদ চৌধুরী (লাঙ্গল), ইসলামী ঐক্যজোট-ওআইজে প্রার্থী আব্দুস সামাদ (মিনার), স্বতন্ত্র প্রার্থী সুয়েব লস্কর (আনারস)।

বিএনপি-জামায়াত জোট না আসায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে পড়বে, এমন আশঙ্কায় অধিকাংশ উপজেলায় দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন আওয়ামী লীগের জেলা-উপজেলার হেভিওয়েট নেতারা। বিদ্রোহীদের পক্ষে প্রকাশ্যে সমর্থন দিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন দলের স্থানীয় পর্যায়ের নেতারা। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে মাঠে নামলেও দলের সবাইকে পাচ্ছেন না দলীয় প্রার্থীরা। ফলে এসব হেভিওয়েট বিদ্রোহী প্রার্থী দলীয় প্রার্থীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। বিগত উপজেলা নির্বাচনে ‘বিদ্রোহী প্রার্থী’ ফ্যাক্টরের কারণেই আওয়ামী লীগ দলীয় অধিকাংশ প্রার্থী পরাজয়বরণ করেছিলেন। ১৩টি উপজেলার মধ্যে মাত্র ৪টিতে জয় পান আওয়ামী লীগের প্রার্থীরা।

 

প্রচ্ছদ এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

লন্ডনে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের আয়োজনে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

লন্ডনে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের আয়োজনে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

আরডেন ইউনিভার্সিটির পাঁচটি ক্যাম্পাসের প্রেসিডেন্ট প্রার্থী আনোয়ার শাহজাহান

আরডেন ইউনিভার্সিটির পাঁচটি ক্যাম্পাসের প্রেসিডেন্ট প্রার্থী আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ
৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস  ক্লাবের ফ্যামিলী পিকনিক
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ফ্যামিলী পিকনিক
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
২০২৭ সালের ৪১ তম ফোবানা  হিউস্টনে
২০২৭ সালের ৪১ তম ফোবানা হিউস্টনে
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top