logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ, গাড়ি উদ্ধার

সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ, গাড়ি উদ্ধার

প্রকাশিত হয়েছে : ১:০৬:৩৩,অপরাহ্ন ০৬ ডিসেম্বর ২০১৭ | সংবাদটি ৫৮০৬ বার পঠিত

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান (৬১) নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় ধানমন্ডি থানায় মারুফ জামানের মেয়ে সামিহা জামান একটি সাধারণ ডায়েরি (জিডি নং ২১৩) করেছেন। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মারুফ জামান রাষ্ট্রদূত হিসেবে মারুফ জামান ৬ ডিসেম্বর ২০০৮ থেকে ১৫ সেপ্টেম্বর ২০০৯ পর্যন্ত ভিয়েতনামে কর্মরত ছিলেন। এর আগে তিনি কাতারে রাষ্ট্রদূত, যুক্তরাজ্যে কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি অবসর নেন।

ধানমন্ডি থানার ওসি জানান, ‘মারুফ জামান ধানমন্ডি ৯/এ সড়কের ৮৯ নম্বর বাসায় পরিবার নিয়ে বাস করেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ধানমন্ডির বাসা থেকে প্রাইভেটকারযোগে বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দেন। সন্ধ্যা সাড়ে ৭টায় তার মেয়ে সামিহা জামান বিদেশ থেকে বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা ছিল। মেয়েকে আনতেই তিনি বিমানবন্দরে যাচ্ছিলেন। কিন্তু এরপর থেকেই তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি বিমানবন্দর যাননি, বাসায়ও ফিরে আসেননি। মঙ্গলবার দুপুরে তার মেয়ে সামিহা জামান থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।’

ওসি আব্দুল লতিফ জানান, ‘জিডি দায়েরের পর তারা প্রাথমিকভাবে সারাদেশের থানাগুলোয় ওয়্যারলেস মেসেজ পাঠানো হয়েছে। এরপর জানা গেছে, খিলক্ষেত থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় তিন শ’ ফিট এলাকার রাস্তা থেকে তার প্রাইভেটকারটি উদ্ধার করেছে। আমরা তার খোঁজ জানার চেষ্টা করছি।’

জানতে চাইলে খিলখেত থানার এসআই এমএ জাহেদ জানান, ‘আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিন শ ফিট সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় তার গাড়িটি উদ্ধার করা হয়। এক্স-করোলা ব্র্যান্ডের গাড়ির ভেতরে রেজিস্ট্রেশনের কাগজ ছাড়া আর কিছু ছিল না।’
স্থানীয়দের বরাত দিয়ে এসআই জাহেদ জানান, ‘গাড়িটি মঙ্গলবার সকাল থেকে ওই সড়কে পড়ে থাকতে দেখা গেছে।
জাহেদ জানান, ‘পুলিশ কন্ট্রোল রুম থেকে মেজেস পেয়ে আমি গাড়িটির নম্বর মিলিয়ে দেখার পর গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসি।’

জিডির তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই তরিকুল ইসলাম বলেন, ‘মারুফ জামানের মোবাইলফোনের সর্বশেষ লোকেশন ট্রেস করে উত্তরার দিকে পাওয়া গিয়েছে। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি।’
নিখোঁজ জামানের ছোট ভাই রিফাত জামান বলেন, ‘মারুফ জামানের মেয়ে সামিহা জামান বেলজিয়াম থেকে দেশ ফিরছিল। মেয়েকে রিসিভ করতেই তিনি নিজেই গাড়ি ড্রাইভ করে বিমানবন্দরে যাচ্ছিলেন। কিন্তু রাত নয়টা পর্যন্ত তিনি বিমানবন্দরে যাননি। এরপর তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর সামিহা বাসায় চলে আসে। আমরা ভেবেছিলাম, তিনি কোনও দুর্ঘটনায় পড়েছেন কিনা। কিন্তু সারারাত কোনও খোঁজ না পেয়ে আজ দুপুরে ধানমন্ডি থানাকে জানাই। পুলিশ আমাদের জানায়, সন্ধ্যায় তার গাড়িটি অক্ষত অবস্থায় তিন শ ফিট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এর মানে হলো, তিনি কোনও দুর্ঘটনায় পড়েননি।’

মারুফ জামামের ছোট ভাই আরও বলেন, ‘আমার ভাই কোনও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন। তাকে কেউ তুলে নিয়ে গিয়েছে কিনা, আমরা বুঝতে পারছি না।’

মারুফ জামানের বাড়ী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নে।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

সর্বশেষ সংবাদ
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস  ক্লাবের ফ্যামিলী পিকনিক
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ফ্যামিলী পিকনিক
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top