logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. ৩৮ তম ওয়াশিংটন ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

৩৮ তম ওয়াশিংটন ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

প্রকাশিত হয়েছে : ৩:১২:৩৫,অপরাহ্ন ১৩ জুলাই ২০২৪ | সংবাদটি ৭১৫ বার পঠিত

জুয়েল সাদত :

৩৮ তম ফোবানার প্রস্তুুতি এগিয়ে চলছে। বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ আমেরিকার ( ফোবানার)  মুল ধারার ৩৮ তম আসরটি বসতে যাচ্ছে আগামী ৩০, ৩১ আগস্ট ও ১ লা সেপ্টেম্বর ওয়াশিংটন এর ভার্জিনিয়ায়। বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটনডিসি ( বাগডিসির)  আয়োজনে নানা প্রতিস্টান স্পন্সর হিসাবে যোগ দিচ্ছেন। টাইটেল স্পন্সর হিসাবে আছেন ওয়াশিংটন ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড ট্যাকনোলজি , ডায়মন্ড স্পন্সরদের তালিকায় উ্যসব গ্রুপ, আশা গ্রুপ অব কোম্পানিজ, ভাইয়া গ্রুপ  ও জিবি গ্রুপ।  

এবারের ৩৮ তম ফোবানাকে নানা আয়োজনে সাজানো হচ্ছে। নতুন নতুন নানা স্যাগমেন্ট যুক্ত হচ্ছে। হোস্ট কমিটির প্রেসিডেন্ট নুরুল আমিন নুরু জানান, বাগডিসি একটি দক্ষ সংগঠন। সকলের সম্মিলিত সহযোগীতায় ৩৮ তম ফোবানার অগ্রগতি এগিয়ে চলছে। নানা ব্যাক্তি প্রতিস্টান সহযোগীতায় এগিয়ে আসছেন। নুরুল আমিন নুরু আরো জানান, এবার আমরা সারা আমেরিকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের ফোবানায় সম্বর্ধিত করব, তবে অবশ্যই মুক্তিযোদ্বাদের সার্টিফিকেটধারী হতে হবে। 

ফোবানার নির্বাহী কমিটির মেম্বার সেক্রেটারী সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আবীর আলমগীর জানান, ৩৮ তম ফোবানা একটি ভাল মানের ফোবানা হবে। ভৌগলিক কারনে ওয়াশিংটন ও ভার্জিনিয়া অনেকের পছন্দের স্থান। ফোবানার নির্বাহী কমিটি  দিনরাত কাজ করছে। ফোবানা কোন পথমেলা নয়, ফোবানা ৩৭ টি সফল সম্মেলনের ফসল। ফোবানা একটি ফরমেটে চলা সংগঠন, প্রতিবছর নেতৃত্ব বদল হয়। 

ফোবানার নির্বাহী চেয়ারম্যান এটর্নী  মোহাম্মদ আলমগীর, ৩৮ তম ফোবানায় সকলের অংশগ্রহণের আহবান জানান। ফোবানা নিয়ে বিভ্রান্ত হবার সুযোগ নাই। ফোবানার নির্বাহী সহ সভাপতি মাসুদ রব চৌ:  জানান, ফোবানা আগের যে কোন সময়ের চেয়ে সাংগঠনিক দিক দিয়ে অনেক শক্তিশালী। ফোবানায় অনেক নতুন নতুন সংগঠন যুক্ত হচ্ছে।

ফোবানার নির্বাহী কমিটির  যুগ্ন সাধারন সম্পাদক খালেদ আহমদ রউফ জানান, ফোবানায় অনেক নতুন নতুন সেগমেন্ট যুক্ত হচ্ছে। যা ফোবানাকে আকর্ষনীয় করে তুলেবে । ফোবানা স্কলারশীপ বেশ জনপ্রিয়,যা ফোবানাকে আলোকিত করে তুলে।

ফোবানার নির্বাহী সংসদের ট্রেজারার ড. প্রিয়লাল কর্মকার জানান,বাংলাদেশের ব্যবসায়ীরা ফোবানাকে অনেক গুরুত্ব দিচ্ছেন ও সহযোগীতা করছেন। যা আমাদের জন্য উ্যসাহের।

 ৩৮ তম হোস্ট কমিটির কনভেনর, রোকশানা পারভীন জানান, সবাই একটি মানসম্মত ফোবানা উপভোগ করবেন। ফোবানার হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারী আবু রুমি জানান, আমাদের টীম নতুন কিছু উপহার দেবার জন্য কাজ করছে। সাংস্কৃতিক অনুস্টানগুলো কালারফুল হবে।

৩৮ তম ওয়াশিংটন ফোবানার হোস্ট কমিটির চীফ কর্ডিনেটর সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এন্থনী পিউস গোমেজ, যিনি ওয়াশিংটন ফোবানার গুরুত্বপুর্ন দায়িত্ব  পালন করছেন। অসাধারন পরিশ্রমী এন্থনী গোমেজ জানান, আমরা ওয়াশিংটন ফোবানাকে একটি সফল, কালারফুল এবং সর্বোপরি জমজমাট ফোবানা করার জন্য নানা টীম নিয়ে কাজ করছি। 

এবারের ফোবানায় যা থাকছে -আমেরিকার নানা শহরের শিল্পীদের নান্দনিক পরিবেশনা। বাংলাদেশ থেকে আগত জাতীয় শিল্পীদের মনোমুগ্ধকর  তিনদিনের সাংস্কৃতিক সন্ধা, জাতীয় ও স্থানীয় নানা বিষয়ের উপর সেমিনার, যুব উন্নয়ন ও যুব নেতৃত্ব গঠনের উপর সেতুবন্ধন তৈরী, তরুন প্রজন্মের ফ্যাশন শো ও লাইফ স্টাইল শো,  তরুন প্রজন্মের শিল্পীদের সংগীত ও নৃত্য প্রতিযোগিতা, কাব্য জলসা, গ্রন্থ মেলা, সাহিত্য আসর, মুক্তিযোদ্বাদের সম্বর্ধনা, বাংলাদেশের চারু ও কারু শিল্পের প্রদর্শনী, বিশ্বায়নে বাংলাদেশের উন্নয়ন এর উপর আলোকপাত, অনাবাসী ব্যবসায়ী ও উদ্যেক্তাদের মধ্যে সেতুবন্ধন তৈরী ও বাংলাদেশের  তথ্যচিত্র প্রদর্শনী। তাছাড়াও থাকবে বিজনেস লাঞ্চ ও ব্লাক টাই ডিনার। 

যুক্তরাষ্ট্রের ওয়াংশিংটন ডিসিতে আগামী ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ৩৮তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলনে অংশগ্রহণকারী সকলকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমি ৩৮তম ফোবানা সম্মেলনের সকল অংশগ্রহণকারীদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে আনন্দিত। যা ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত ওয়াশিংটন, ডিসিতে অনুষ্ঠিত হবে। তিনি ফোবানার মাধ্যমে প্রবাসীদের এই সম্মেলনে পজেটিভ বাংলাদেশ তুলে ধরার আহবান জানান এবং প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহবান জানান। 

ফোবানার ৩৮ তম আসরকে ঘিরে একটি তথ্যবহুল ম্যাগাজিন প্রকাশিত হচ্ছে। যে কোন শহরের যে কোন রেজিস্টার্ড সংগঠন ফোবানার  মেম্বারশীপ এর জন্য আবীর আলমগীর ( 347 724 9508)   ও খালেদ উর রউফ ( 773 507 8801)  এর সাথে যোগাযোগ এর আহবান জানানো হয়েছে। এছাড়াও ৩৮ তম ফোবানার হোস্ট কমিটির আপডেট জানতে ও যে কেন তথ্যের জন্য Fobana2024.org এ জানতে পারবেন।  ফোবানা সংক্রান্ত সাংগাঠনিক তথ্য জানতে যোগাযোগ করুনঃ
মোহাম্মদ আলমগীর, চেয়ারপারসন, FOBANA
(703) 626-5814
আবীর আলমগীর, এক্সিকিউটিভ সেক্রেটারী, FOBANA
(347) 724-9518

এ বছরের ৩৮তম সম্মেলন সম্পর্কে জানতে যোগাযোগ করুনঃ
রোকসানা পারভীন, কনভেনর, ৩৮তম ফোবানা সম্মেলন
(703) 843-8854
আবু রুমি, সদস্য সচিব, ৩৮তম ফোবানা সম্মেলন
(703) 861-1606
নুরুল আমিন, হোস্ট সভাপতি, ৩৮তম ফোবানা সম্মেলন
(703) 930

————————————————————-

জুয়েল সাদত : কো কনভেনর, ( মিডিয়া)  ৩৮ তম ওয়াশিংটন ফোবানা। sadat734@gmail.com

শীর্ষ সংবাদ এর আরও খবর
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top