logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বিমানের শিডিউল অফিসার পদে যুদ্ধাপরাধ পরিবারের ঘনিষ্টজন

বিমানের শিডিউল অফিসার পদে যুদ্ধাপরাধ পরিবারের ঘনিষ্টজন

প্রকাশিত হয়েছে : ৪:৫৪:০১,অপরাহ্ন ০৩ আগস্ট ২০২৩ | সংবাদটি ১৬৭৩ বার পঠিত

ডেক্স রিপোর্ট :

বাংলাদেশ বিমানের শিডিউল অফিসার পদে নিয়মনীতি না মেনে নিয়োগ পাওয়া বিতর্কিত পাইলট ইশতিয়াক হোসাইন বহাল তবিয়তে আছেন। একের পর এক অনিয়ম করে অসংখ্য বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না বিমান কর্তৃপক্ষ। এতে চরম অসন্তোষ দেখা দিয়েছে পুরো সংস্থা বা বাংলাদেশ বিমানে।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তার প্রশ্ন, যুদ্ধাপরাধের পরিবারের খুব ঘনিষ্ট স্বজন হওয়ার পরেও কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না ? এমন উত্তর জানা নেই কারো। এছাড়া তিনি বর্তমান সরকারের সময় বিমানের বিরুদ্ধে আন্দোলনে জড়িত ছিলেন, যা ফ্লাইট চলাচল সর্ম্পূণভাবে বন্ধ করে দেয়া হয়েছিল। তদন্তে স্পষ্ট তথ্য প্রমানের পর ইশতিয়াকের বিরুদ্ধে চার্জশিট করা হয়।

পাইলট ইশতিয়াক বিএনপি সরকারের আমলে ফ্লাইট ইঞ্জিনিয়ার শামীম ইসকেন্দার (খালেদা জিয়ার ভাই) এর ক্ষমতার জোরে একক প্রভাব খাটাতেন। এই প্রভাব খাটিয়ে তিনি ডেপুটি চিফ ফ্লাইট সেফটি হিসেবে নিযুক্ত হন। শামীম ইসকেন্দারের ক্ষমতার জোরে তৎকালীন নিরাপত্তা প্রধানকে পদত্যাগে বাধ্য করেছিলেন পাইলট ইশতিয়াক।

করোনার পরে সম্প্রতি ফ্লাইট বিঘ্নিত হওয়ার ঘটনায় তদন্তে পাইলট ইশতিয়াক জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে।

তার নিয়োগে যে অনিয়ম হয়েছে তার ব্যাখ্যা করে নাম না প্রকাশ করার শর্তে এই কর্মকর্তা বলেন, বাংলাদেশ বিমানের অপারেশন ম্যানুয়েলের ধারা অনুযায়ী কোনো অ্যাসোসিয়েশনের কোনো নির্বাহী বিমানের নির্বাহী হিসেবে কাজ করতে পারবেন না। কিন্তু আন্তর্জাতিক ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের ইফালপার (IFALPA) এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে থাকা অবস্থায়ই ইশতিয়াক হোসাইনকে বিমানের নতুন শিডিউল অফিসার নিয়োগ দেয়া হয়। এটি স্পষ্টতই বিমান পরিচালনা নিয়মের পরিপন্থি। কেননা একই ব্যক্তি আন্তর্জাতিক সংস্থার ব্যবস্থাপনায় কাজ করছেন, আবার তাকেই রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেয়া হয়েছে। এই অপারেশন ম্যানয়াল বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত। যেহেতু এটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত এবং পরবর্তীকালে আইন লঙ্ঘন করা হয়েছে তাই বার্ষিক অডিটের সময় বাংলাদেশ বিমান এয়ারলাইন্সকে জরিমানা করা হবে। এতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-আইসিএও, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-এফএএ দ্বারা অডিট হলে বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এর অবস্থান ডাউনগ্রেড হবে। যার কারণে যুক্তরাষ্ট্র ও কানাডা ফ্লাইট পরিচালনা করতে পারবে না। অন্যদিকে ইউরোপে নিবন্ধিত বিমানগুলোর উপরও নিষেধাজ্ঞা আনতে পারে।

যদিও পাইলট ইশতিয়াক পরিকল্পনা ও তফসিল প্রধানের দায়িত্ব পালনকালে অপারেশ ম্যানুয়াল থেকে ইচ্ছাকৃতভাবে নিয়মটি মুছে দিয়েছেন। কেউ যেন তার নিয়োগ নিয়ে প্রশ্ন না তুলতে পারেন তাই এ কাজ করেছেন তিনি।

ইশতিয়াকের বাবা মনোয়ার ছিলেন একজন স্বাধীনতা বিরোধী। যা নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ইশতিয়াকের বাবার সহকর্মী। মোবাইল ফোনে তিনি বলেন, এটা সত্য, মনোয়ার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। তার ছেলের এমন বড় পোস্টে পদায়ন এবং আওয়ামী লীগার পরিচয় দেয়া প্রসঙ্গে এই বীর মুক্তিযোদ্ধা হতাশা প্রকাশ করেন।

ইশতিয়াক হোসাইনের বিরুদ্ধেও নারী সহকর্মীদের হয়রানিসহ অবৈধ প্রভাব খাটিয়ে নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
বিমানের এক নারী পাইলট জানান, ইশতিয়াক বিকৃত রুচিসম্পন্ন। এনার কারণে নারী কর্মীরা বারবার নিগৃহীত হচ্ছেন। নানাভাবে প্রতিবাদ ও অভিযোগ জানালেও শেষ পর্যন্ত কিভাবে যেন এরাই বিমানের গুরুত্বপূর্ণ পদগুলোতে বসেন। এভাবে চলতে থাকলে বিমান ধ্বংস হতে খুব বেশিদিন সময় লাগবে না।

বিতর্কিত ইশতিয়াকের এমন নিয়োগ নিয়ে বিমানে চলছে চাপা অসন্তোষ। তার প্রভাব ও ক্ষমতার দাপটে সবাই মুখ বন্ধ রাখলেও আড়ালে এ নিয়ে চলছে তীব্র সমালোচনা। দাবি করা হচ্ছে, লোকসান ও অব্যবস্থাপনায় ধুঁকতে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবার নতুন করে হুমকির মুখে পড়েছে।

জাতীয় উপযুক্ত সংস্থাগুলি দ্বারা তাকে VVIP ফ্লাইটের জন্য ছাড় দেওয়া হয়নি, কিন্তু আশ্চর্যজনকভাবে তাকে পরিকল্পনা ও সময়সূচীর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে যিনি ভিভিআইপি ফ্লাইটের জন্য পাইলট নির্বাচন করেন যা VVIP – ফ্লাইটের জন্য নিরাপত্তার হুমকী।

সিপিপিএস (চিফ অফ প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) হিসেবে যোগদানের পর, VVIP ফ্লাইটের জন্য ক্লিয়ার না হওয়ায়, তিনি VVIP ফ্লাইটটি ফিরিয়ে আনতে জাপানের টোকিওতে যান (এপ্রিল ২০২৩-এ প্রধানমন্ত্রীর সফর)। তিনি দুইদিন আগে থাই এয়ারওয়েজএ সেখানে হোটেল থাকার ব্যবস্থা সহ বিজনেস ক্লাস টিকিট ব্যবহার করে, উল্লেখযোগ্য পরিমাণে বৈদেশিক মুদ্রা খরচ করেন। এটি সম্পূর্ণ অর্থের অপচয় এবং ভিভিআইপি অবতরণের পর ফেরি ফ্লাইটটিকে ঢাকায় ফিরিয়ে আনার জন্য একই ফ্লাইটে আরও দু’জন ভিআইপি ক্লিয়ার ক্রউ রেখে অপচয় এড়ানো যেতে পারতো। যা ফ্লাইট ডিউটি সময়সীমা কভার করে। তাছাড়া যে সব ক্রউ VVIP বহন করেছে, তারা টোকিওতে প্রবেশ না করেই ফিরে এসেছে। ক্রউরা VVIP ফ্লাইটের সাথে জড়িত হতে ক্লিয়ার হয়নি তারা জাপানে দুই দিন অবস্থান করছে এবং তাদের সাথে ফিরে আসায় ভিআইপি ক্লিয়ার করা ক্রউদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
ইশতিয়াক হোসাইনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে কথা বলার জন্য তার মোবাইল ফোনে বারবার চেষ্টা করা হলেও তিনি তা ধরেননি। বর্তমানে শুধু অভিজ্ঞ পাইলটের অভাবে বিমান তার পরিচালন সক্ষমতার পূর্ণ মাত্রায় উড়তে পারে না। বাপা সবসময় অভিজ্ঞ পাইলট নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে। বিমান সংশ্লিষ্টদের দাবি, ইশতিয়াকের এ নিয়োগ পুনর্বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে অপেক্ষাকৃত যোগ্য ও ক্লিন ইমেজধারী কাউকে বসানোর দাবি উঠেছে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমানে।

জাতীয় এর আরও খবর
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের বিজয়  উৎসব ২০২৩ পালন

বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের বিজয়  উৎসব ২০২৩ পালন

সর্বশেষ সংবাদ
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ
৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস  ক্লাবের ফ্যামিলী পিকনিক
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ফ্যামিলী পিকনিক
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
২০২৭ সালের ৪১ তম ফোবানা  হিউস্টনে
২০২৭ সালের ৪১ তম ফোবানা হিউস্টনে
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top