logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. মস‌জিদে গবেষণা ও জ্ঞানচর্চা কেন্দ্র প্রতিষ্ঠা কর‌তে হ‌বে: পু‌লিশ সুপার

মস‌জিদে গবেষণা ও জ্ঞানচর্চা কেন্দ্র প্রতিষ্ঠা কর‌তে হ‌বে: পু‌লিশ সুপার

প্রকাশিত হয়েছে : ৮:৪৫:৫৪,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৬১৩ বার পঠিত

সি‌লে‌টে প্রতি‌ষ্ঠিত হ‌লো মাস‌জিদুল হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না‌মে এক‌টি অত‌্যাধু‌নিক মস‌জিদ। কাতার চ‌্যা‌রি‌টির সহ‌যো‌গিতায় সি‌লেট শহরতলীর লালমা‌টিয়া (পারাইরচক সংলগ্ন) মারকায মা‌দিনা‌তিস সালাম শিক্ষা ও সেবা কম‌প্লে‌ক্সে প্রতি‌ষ্ঠিত এ মস‌জি‌দে একই ছা‌দের নী‌চে পুরুষ ও নারী‌দে‌র নামা‌যের জন‌্য র‌য়ে‌ছে পৃথক স্থান।

শুক্রবার (১৯ ফেব্রুয়া‌‌রি) জুমার নামায আদা‌য়ের মধ‌্য দি‌য়ে মস‌জি‌দের আনুষ্ঠা‌নিক উ‌দ্বোধন করা হয়। উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে সি‌লে‌টের পু‌লিশ সুপার মো. ফ‌রিদ উ‌দ্দিন পি‌পিএম ব‌লে‌ছেন, মস‌জিদ পৃথিবীর শ্রেষ্ঠ স্থান। আল্লাহর মনোনীত এ ঘ‌রে প্রবেশ করলে মুমিনের মন আল্লাহর ভালোবাসার সৌরভে প্রশান্ত হয়ে যায়। সেখানে মুমিনরা মহান আল্লাহর সঙ্গে কথোপকথনে লিপ্ত হন। এজন‌্য মসজিদ নির্মাণ ও তার রক্ষণাবেক্ষণকারীদের মহান আল্লাহ ভীষণ পছন্দ করেন। মস‌জি‌দে শুধু নামাজ আদায় কর‌লে হ‌বে না। গবেষণা ও জ্ঞানচর্চা কেন্দ্র হি‌সেবে মস‌জিদ‌কে প্রতিষ্ঠা কর‌তে হ‌বে। এ‌টি ইসলা‌মের ঐ‌তিহ‌্য। হারিয়ে যাওয়া ইসলামের চিরায়ত এই ঐতিহ্যকে ধারণ করে বর্তমান সরকার দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ করছে। মুসলিম বিশ্বে এই প্রথম কোনো দেশের মুস‌লিম সরকার প্রধান একসঙ্গে ৫৬০টি মসজিদ নির্মাণ করছে। এ‌টি আমা‌দের দে‌শ ও মুসলমান‌দের জন‌্য গৌর‌বের বিষয়।

মারকায মা‌দিনা‌তিস সালাম শিক্ষা ও সেবা কম‌প্লে‌ক্সের চেয়ারম‌্যন ও মাস‌জিদুল হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প‌রিচালনা ক‌মি‌টির সভাপ‌তি মাওলানা মুহাম্মদ তাফাযযুল হ‌কের সভাপ‌তি‌ত্বে ও মাওলান‌া জু‌বের আল মাহমুদের প‌রিচালনায় বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, কাতার চ্যারিটি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ডাইরেক্টর ড. মাওলানা মুহাম্মদ আব্দুল কাদির আল-মাদানী।

হা‌ফিজ রেজাউল ক‌রি‌মের কোরআন তেলাওয়া‌তের মাধ‌্যমে অনুষ্ঠা‌নে আ‌লোচনা ক‌রেন ইসলা‌মি ফাউ‌ন্ডেশনের সহকারী পরিচালক শাহ নজরুল ইসলাম, বরিশাল গ্লোবাল ভিলেজ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক, মাস‌জিদুল হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প‌রিচালনা ক‌মি‌টির সদস‌্য ড. শ‌ফি আহমদ।

অন‌্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, প্রক‌ল্পের ডিজাইনার ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম, কাতার চ‌্যা‌রি‌টি বাংলা‌দেশ এর প্রকল্প সহকারী নজরুল ইসলাম, মাস‌জিদুল হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প‌রিচালনা ক‌মি‌টির সদস‌্য মুফ‌তি আসাদুল হক মাছনুন, ইমরান আহমদ, হাফিজ আব্দুর রকিব, মাওলানা আব্দুশ শুকুর, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, সিলেট শহরতলীর ফেঞ্জুগঞ্জ রোডের লাল মাটিয়ায় মারকায মা‌দিনা‌তিস সালাম শিক্ষা ও সেবা কম‌প্লে‌ক্সে আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ‘কাতার চ্যারিটি’র সহযোগিতায় সিলেটের প্রায় ৬’শ এতিম ছে‌লে ও মে‌য়েদের জন্য পৃথকভা‌বে গড়ে উঠছে অত্যাধুনিক ৬ তলা বি‌শিষ্ট এতিমখানা ও মসজিদ। ২০২০ সা‌লের ২০ জুন এ ম‌সজি‌দের ‌ভি‌ত্তিপ্রস্থর স্থাপন ক‌রে‌ছি‌লেন পু‌লিশ সুপার মো. ফ‌রিদ উদ্দিন পি‌পিএম।

সিলেট এর আরও খবর
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী

রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ

রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে-এর উদ্যোগে যাকাত ফান্ড বিতরণ অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে-এর উদ্যোগে যাকাত ফান্ড বিতরণ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস  ক্লাবের ফ্যামিলী পিকনিক
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ফ্যামিলী পিকনিক
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top