logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. আটটি দূতাবাসকে ফুটপাত ছাড়তে ডিসিসির চিঠি

আটটি দূতাবাসকে ফুটপাত ছাড়তে ডিসিসির চিঠি

প্রকাশিত হয়েছে : ৩:২৫:২২,অপরাহ্ন ০১ মার্চ ২০১৭ | সংবাদটি ১৪৯৮ বার পঠিত

পথচারীদের চলাচলের পথ ফুটপাত দখলে রাখা আট দূতাবাসকে এক মাসের মধ্যে জায়গা ছেড়ে দিতে অনুরোধ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ফুটপাতে রাখা নিরাপত্তামূলক স্থাপনাগুলো তারা দূতাবাস কম্পাউন্ডে সরিয়ে নিতে বলেছে।

মঙ্গলবার বিকালে সিটি করপোরেশনের প্রধান প্রধান নির্বাহী কর্মকর্তা মিসবাহুল ইসলামের সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়। সিটি করপোরেশনের জিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চিঠি দেয়া হয়েছে সেগুলো হলো যুক্তরাষ্ট্র, ইতালি, জার্মানি, কানাডা, ফ্রান্স, ইউকে, অস্ট্রেলিয়া এবং তুরস্কেও দূতাবাসগুলোকে।

এই দূতাবাসগুলো তাদের নিজস্ব স্থাপনা দূতাবাসের বাইরের ফুটপাতে রেখে মানুষের হাঁটা বন্ধ করে দিয়েছে। কোনো কোনো দূতাবাস ফুটপাত বড় শেকল দিয়ে ঘেরাও করে রেখেছে। কোনোটি আবার স্থায়ী স্থাপনা তৈরি করেছে। ফলে মানুষকে ফুটপাতের বদলে মূল সড়ক দিয়ে হাঁটতে হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা সময় প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন মানুষ।

দূতাবাসগুলোর ফুটপাত দখলের বিষয়ে আইনজীবী ওমর সাদাত হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এরপর ২০০১ সালের ১১ ফেব্রুয়ারি উচ্চ আদালত ঢাকা সিটি করপোরেশনের মেয়রকে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার নির্দেশনা দেয়।

সে নির্দেশনার উল্লেখ করে গুলশান সোসাইটির সভাপতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা ২০১৬ সালের ১৫ ডিসেম্বর ফুটপাতের অবৈধস্থাপনা উচ্ছেদের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র বরাবর আবেদন করেন। এ প্রেক্ষাপটে সিটি করপোরেশনের পক্ষ থেকে আট দেশের রাষ্ট্রদূতদের দূতাবাস সংলগ্ন ফুটপাতে অবস্থিত নিরাপত্তা স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ জানানো হয় বলে করপোরেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

যোগাযোগ করা হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন শীর্ষ কর্মকর্তা ঢাকাটাইমসকে বলেন, কোনো কর্তৃপক্ষই জনগণের চলার পথ দখল করে রাখতে পারে না। দূতাবাসের সঙ্গে এ বিষয়ে আগেই কথা বলা হয়েছে। আমরা তাদেরকে বলেছি, তাদের নিরাপত্তা বাংলাদেশের কর্তৃপক্ষ দেবে। তাই দূতাবাসের সীমানার বাইরে তাদের কোনো সামগ্রী রাখার দরকার নেই।

আট দূতাবাসকে কবের মধ্যে ফুটপাতের দখল ছাড়তে বলা হয়েছে, জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ৩০ মার্চের মধ্যে দখল ছাড়ার অনুরোধ করেছেন তিনি। তিনি বলেন, ‘আমরা তো জোরাজুরি করতে পারি না, আশা করছি আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সমাধান হবে।’

সম্প্রতি রাজধানীতে ফুটপাতকে দখলমুক্ত করে নগরবাসীর চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ার উদ্যোগ নিয়েছে। এ জন্য রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকায় ফুটপাত থেকে হকারদেরকে উচ্ছেদ করে করপোরেশন। ধীরে নগরীর অন্যসব এলাকাতেও একই উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকার দুই মেয়র।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস  ক্লাবের ফ্যামিলী পিকনিক
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ফ্যামিলী পিকনিক
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top